crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনা থেকে মুক্তি পেতে বেশি বেশি দোয়া- দরুদ পড়তে বললেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১২, ২০২০ ৫:০৯ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পেতে ঘরে বসে মহান আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া ও মোনাজাত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর জেলা প্রশাসক ও জেলার অন্যান্য সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস সবার জন্যই একটি বিপদ। এ বিপদ থেকে রক্ষা পেতে মহান আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া দরুদ পড়ুন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে ঝালকাঠি জেলার একটি মসজিদের খতিব যুক্ত হন।

এ সময় খতিব বলেন, ‘সরকারের নির্দেশ অনুযায়ী, ঝালকাঠির সব মসজিদে জুমার নামাজ ১০ জন পড়েছেন। ওয়াক্তিয়া নামাজেও পাঁচজনের বেশি মুসল্লি রাখা হচ্ছে না। শবে বরাতের নামাজ বাসায় আদায় করেছেন সবাই। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে মহান আল্লাহর দরবারে করোনাভাইরাস থেকে মুক্তি লাভের জন্য দোয়া করছি। সবাই দেশবাসী ও পৃথিবীর সবার জন্য দোয়া করছেন।’

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভিডিওতে খতিবের এ বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সৌদি আরবে মক্কা ও মদিনাতেও কারফিউ দেওয়া হয়েছে। করোনাভাইরাস থেকে আমরা রক্ষা পাই, দেশ ও সমগ্র জাতি যাতে মুক্তি পায় এজন্য ঘরে বসেই সবারই আল্লাহর কাছে দোয়া করতে হবে। যাতে আল্লাহ আমাদের সবাইকে এ বিপদ থেকে রক্ষা করেন।’

প্রসঙ্গত , করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৬২১ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৩৯ জন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তিতাসে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘আপনজনে’র উদ্যোগে ১১তম ফ্রি মেডিকেল ক্যাম্প

নাসিরনগরে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি বিএম ফরহাদ হোসেন সংগ্রাম

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

হোমনায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ

বোরহানউদ্দিনে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপর হা’মলায় ট্রলার জব্দ, আটক ১

শেখ হাসিনা ৯ বার দলের সভাপতি ও ৪ বার দেশের প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার মাদক ব্যাবসায়ীসহ ৩ মাদক ব্যবসায়ী ঝিনাইদহ র‌্যাব-৬’র জালে আটক

আগামী মাস থেকেই হয়ত বিদ্যুৎ-জ্বালানির জন্য এত কষ্ট আর থাকবে না- প্রধানমন্ত্রীর

আগামী মাস থেকেই হয়ত বিদ্যুৎ-জ্বালানির জন্য এত কষ্ট আর থাকবে না- প্রধানমন্ত্রীর

ভারতের ‌রাজস্থানে পৌরসভা নির্বাচনে জয়জয়কার কংগ্রেসের