crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মা*নবতাবিরোধী অপরাধে হাসিনা ও তার সহযোগীদের কাঠগড়ায় দাঁড়াতে হবে: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৫, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
মা*নবতাবিরোধী অপরাধী হিসেবে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে, এতে কোন সন্দেহ নেই। শুধু শেখ হাসিনাই নয় তার সহযোগীদেরও বিচারের মুখোমুখি হতে হবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এসময় প্রধান উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য সকল প্রমাণ সরকারের কাছে আছে। তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ভারতের জবাবের অপেক্ষায় আছে।’

ড. ইউনূস বলেন, ‘শেখ হাসিনাকে দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকারের আমলেই শেখ হাসিনার বিচার সম্পন্ন করা সম্ভব কিনা এবিষয়ে নিশ্চয়তা দেননি তিনি। তিনি বলেন, আইনগত প্রক্রিয়া বেশ দীর্ঘ হওয়ায় সময় লাগছে।’

প্রধান উপদেষ্টা জানান, ‘হাসিনার ১৫ বছরের শাসনে বিরোধী কণ্ঠ দমনে ব*ন্দিশালা আয়নাঘরে চলে অ*মানবিক নি*র্যাতন। এর বী*ভৎসতা সবাইকে শুধু হতবাকই করেনি নৃ*শংসতার চরম পর্যায়কে তুলে ধরেছে।’

প্রশ্ন করা হয় শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দু*র্নীতির অভিযোগের বিষয়ে। জবাবে ইউনূস বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে দুর্নীতি দমন কমিশন।’

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার ব্যাপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ও সীমান্ত সেনাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিজিডিসিএল এর বিরুদ্ধে

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে পানিতে ডু’বে দুই ভাইয়ের মৃ’ত্যু

আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা নারী সখিনা বেগম আর নেই

লামার ফাঁসিয়াখালীতে ৩৬০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ডোমারে তথ্য মেলা উপলক্ষে রোড শো অনুষ্ঠিত

মেঘনার সাতানি আশরাফুল উলুম মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

পুষ্টিগুণে ভরপুর লাউ

শরীয়তপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার