crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী তিতাস নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৪, ২০১৯ ৪:০৫ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হাফিজুর রহমান তিতাস মোল্লা (৩৮) নামে এক কুখ্যাত ডাকাত নিহত হয়েছেন।  সে অস্ত্র, বিস্ফোরক, ডাকাতি, মোটরসাইকেল চুরি, ছিনতাইসহ  ১৭ মামলার পলাতক আসামী। তিতাস ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা গ্রামের মৃত আব্দুল আজিজ মোল্লার ছেলে।

সোমবার দিবাগত রাত আড়াইটায় সাঁড়া ইউনিয়নের ঝাউদিয়ার চানমারী গ্রামের নাবুর আঁখক্ষেতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, চানমারী গ্রামে  একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্যকরে গুলি ছুঁড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় বন্দুকযুদ্ধে ডাকাত তিতাস আহত হয়। পরে তাকে ঈশ্বরদী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

স্ট্রোকের ঝুঁকি কমায় কমলার রস

জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল দুর্নীতিতে নিমজ্জিত ও ‘র’ এর ছত্রছায়ার নিয়ন্ত্রণে!

নীলফামারীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামীর ৭ বছর কারাদণ্ড

মাদারগঞ্জে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী ও পুত্রকে খুন, স্বামী গ্রেফতার

ঝিনাইদহের কালীচরণপুরে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

দমন-পীড়ন চালিয়ে শেষ রক্ষা হবে না, সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে —-ড.খন্দকার মারুফ হোসেন

দমন-পীড়ন চালিয়ে শেষ রক্ষা হবে না, সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে —-ড.খন্দকার মারুফ হোসেন

মঠবাড়িয়ায় ইউপি সদস্য ও তার সমর্থককে হাতুড়িপেটা

নির্বাচন পর্যবেক্ষণে আসবে ইইউর চার সদস্যের কারিগরি দল

বকশিগঞ্জে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার প্রেমিকা

বকশিগঞ্জে বকেয়া বিদ্যুৎ গ্রাহকের সংযোগ বি’চ্ছিন্ন গিয়ে মা’রধরের শিকার হলেন পল্লী বিদ্যুৎ কর্মচারী

বকশিগঞ্জে বকেয়া বিদ্যুৎ গ্রাহকের সংযোগ বি’চ্ছিন্ন গিয়ে মা’রধরের শিকার হলেন পল্লী বিদ্যুৎ কর্মচারী