crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৪৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালকিনিতে ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘু’স, দু’র্নীতি ও অনিয়মের অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৭, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বহলুল আকনের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি, অনিয়ম ও অসদাচরণসহ নানা অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন একাধিক ভুক্তভোগী পরিবার। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ভূমি কর্মকর্তাকে শো-কজ করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন।

এদিকে শো-কজ করার পরও ওই ভূমি কর্মকর্তা তার ঘু’স বাণিজ্য বন্ধ না করায় তাকে দ্রুত অপসারণের দাবিতে ইউনিয়ন ভূমি অফিস কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় সচেতন মহল।

ভুক্তভোগীদের অভিযোগ ও একাধিক সূত্রের তথ্যমতে জানা গেছে, উপজেলার সিডিখান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বহলুল আকন যোগদানের পর থেকে সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে নামজারি, দাখিলাসহ বিভিণ্ন ধরনের কাজ করে দেয়ার কথা বলে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছেন। এমনকি তিনি টাকা নিয়েও ঠিকমতো কাজ করছেন না বলে অভিযোগ ভূক্তভোগীদের।

এ ঘটনায় স্থানীয় মো. মজিবুর রহমান ও মো. কবির মিয়া নামে দুইজন ভূক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে ওই ভূমি কর্মকর্তাকে শো-কজ করা হয়েছে। এদিকে শো-কজ করার পরও ওই ভূমি কর্মকর্তা তার ঘুস’ বাণিজ্য বন্ধ না করায় তাকে দ্রুত অপসারণের দাবিতে ইউনিয়ন ভূমি অফিস কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ভূক্তভোগীসহ স্থানীয় সচেতন মহল।

অভিযোগকারী মো. মজিবুর রহমান ও মো. কবির মিয়াসহ প্রায় অর্ধশত স্থানীয় সচেতন ব্যক্তি বিক্ষোভকারী বলেন, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘু’স বাণিজ্য এবং নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি। তাই আমরা তার দ্রুত অপসারণ চাই।

অভিযুক্ত ভূমি সহকারী কর্মকর্তা মো. বহলুল আকনের কাছে ঘুস বাণিজ্যের বিষয়টি জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে ফোনটি কেটে দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, ‘সিডিখান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বহলুল আকনের বিরুদ্ধে ঘুস কেলেঙ্কারি ও নানা অনিয়ম-দুর্নীতির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তাকে প্রাথমিকভাবে শো-কজ করা হয়েছে। তার বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

১০ জেলায় নতুন ডিসি

কালীগঞ্জে করোনা আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

হরিণাকুন্ডুতে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ বালু উত্তোলন, তৈরি হয়েছে মরণ ফাঁদ, খাদে পড়ে বৃদ্ধের মৃত্যু!

ইভিএম ভোট ডাকাতির মেশিন বললেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

মাদরগঞ্জে সিপিবির পদযাত্রায় আ.লীগের হামলা, মনজুরুল আহসান খানসহ আহত অর্ধশত

নীলফামারীতে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে অসহায়,গরীব ও দুস্থদের মাঝে ইদ সামগ্রী বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি

হোমনায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে ইউএনও’র মতবিনিময়