crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে চিনিকল চালুর দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৪, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ

 

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান পঞ্চগড় চিনিকলটি চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা শহরের মিলগেট বাজারে পঞ্চগড়- ঢাকা মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা বিএনপি, জেলা জাগপা, গণ অধিকার পরিষদ, পঞ্চগড় জেলা কেন্দ্রীয় আখ চাষী সমিতি, চুক্তিভিত্তিক কর্মচারী কল্যাণ শ্রমিক ইউনিয়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী, বণিক সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় গনতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র এবং ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় আখ চাষী সমিতির আহ্বায়ক কাজী নিজাম, আখ চাষি আন্দোলন কমিটির আহ্বায়ক মনছুর আলী, জেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০ সালে পঞ্চগড় চিনি কলে আঁখ মাড়াই বন্ধ হওয়ার পর হাজারও শ্রমিক বেকার হয়ে দুর্বিষহ দিন পার করছে। আওয়ামী লীগ সরকারের আমলে অন্যায়ভাবে আঁখ মাড়াই বন্ধ করে দেওয়া হয়। কারণ পঞ্চগড় সুগার মিলে চিনি মজুদ থাকা সত্ত্বেও ভারত থেকে চিনি আমদানি করেছেন তৎকালীন সরকারের প্রভাশালী লু’টেরা।আবার আওয়ামীলীগ সরকার কৌশলে সুগার মিলকে ক্ষতির মুখে ঠেলে দিয়ে মিলের কার্যক্রম বন্ধ করে দেয়। বর্তমান সরকারের কাছে সুগার মিলে আঁখ মাড়াই কার্যক্রম চালুর জন্য জোর দাবি জানান তারা। মিল চালুর দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পেকুয়া পুলিশের ব্যতিক্রমধর্মী সেবা “হ্যালো ওসি”

জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না : বাণিজ্যমন্ত্রী

জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না : বাণিজ্যমন্ত্রী

জামালপুরে রেলের টিকিট কালোবাজারির দায়ে ১ব্যক্তির কারাদণ্ড

ময়মনসিংহে পানিতে ডু’বে দুই ভাইয়ের মৃ’ত্যু

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

একুশে বইলোর মধ্য দিয়ে আমাদের শিল্প-সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছাতে চাই: প্রধানমন্ত্রী

মধুপুরে কৃষি জমির মাটি কাটার মহোৎসব, টপসয়েল যাচ্ছে ইটভাটায়

দিনাজপুরে কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও আন্তঃধর্মীয় কর্মশালা অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষক শূন্যপদের বিপরীতে নিয়োগের দাবিতে রংপুরে মানববন্ধন

প্রাথমিক শিক্ষক শূন্যপদের বিপরীতে নিয়োগের দাবিতে রংপুরে মানববন্ধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ ব্যবসায়ী গ্রে’ফতার