crimepatrol24
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:৫৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে: ভূমিমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ

শ্রী শুকদেব লাল শুভ, ঢাকা।।
আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে জানিয়ে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ‘ভূমি সেবা নিয়ে মানুষের মনে সন্দেহ-অবিশ্বাস আছে, তা দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

আজ মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তেজগাঁওস্থ ভূমি ভবনে অবস্থিত সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের (১৬১২২) কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘কলসেন্টারের ব্যাপক প্রচার দরকার যাতে প্রান্তিক মানুষ ভূমিসেবা থেকে বঞ্চিত না হয়। সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের সেবার পরিধি বাড়াতে হবে যাতে প্রতিদিন কমপক্ষে ২০০০ মানুষ এই সেবা পায়, যা বর্তমানে ২০০-৩০০ জনে সীমাবদ্ধ আছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সেবাখাতে ঘু*ষ-দু*র্নীতি বন্ধ করতে চাই, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে।’

প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয় জিরো টলারেন্স থাকবে।ভূমি মন্ত্রণালয়ের পূর্বের দায়িত্বপ্রাপ্তরা ঘুষ-দুর্নীতিতে দেশ-বিদেশে সমালোচিত। আমাদের পূর্ব পুরুষরা কৃষক ছিলেন, তাদের প্রতিচ্ছবি সামনে রেখে কাজ করবো।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ভূমি খাতের অভিযোগ, আপত্তি, আপীল নিষ্পত্তিতে কিভাবে সময় কমানো যায় তা নিয়ে অংশীজনদের সাথে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো (Alternative Dispute Resolution-ADR) ভূমির মামলাগুলো দ্রুত সমাধানের তাগিদ দেন। আপত্তি ও আপীল নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে।’

মন্ত্রী ও প্রতিমন্ত্রী সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবা আধুনিকরণে বিভিন্ন নির্দেশনা দেন। এসময় ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে ভূমি ভবনের সভাকক্ষে সিনিয়র সচিব এ এস এস সালেহ আহমেদের সভাপতিত্বে প্রকল্প পরিচালকদের অংশগ্রহণে ১৬৩তম পিডি সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিভিন্ন প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ দেন এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্র, ভূমি অ্যাপ আরও জনবান্ধব করার জন্য নির্দেশনা দেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে কৃষক আবু সাইদের দুটি কিডনি অকেজো, সাহায্যের আবেদন

দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু , নতুন শনাক্ত ১,৯৫৩

বোদায় ট্রাকের ধা’ক্কায় স্কুলছাত্রের মৃ’ত্যু

বোদায় ট্রাকের ধা’ক্কায় স্কুলছাত্রের মৃ’ত্যু

দিনাজপুরে ডিএনসির অভিযানে ১০০ পিস টাপেণ্টাডল ট্যাবলেটসহ মা’দক ব্যবসায়ী আটক

ঈদের জামাতের জন্য প্রস্তুত কিশোরগগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান

হোমনায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

ছদকাতুল ফিতরের গুরুত্ব ও ফজীলাত

পঞ্চগড়ে ভারতীয় বোল্ডার গরু আটক

স্বাদ আছে, সাধ্য নেই, দেখেই ইলিশের স্বাদ মেটায় নিম্নআয়ের পরিবারগুলো

জাতির পিতার নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত