crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে কৃষক আবু সাইদের দুটি কিডনি অকেজো, সাহায্যের আবেদন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ৮:৫৭ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ

ঝিনাইদহে আবু সাইদ খান (২৬) নামের এক কৃষকের দুটি কিডনি অকেজো হয়ে গেছে। আবু সাইদ খান কালীগঞ্জ উপজেলার দাঁদপুর গ্রামের তৈয়ব আলী খানের ছেলে। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রায় দুই মাস আগে বিভিন্ন সময় তার শারীরিক সমস্যা দেখা দেয়। তখন থেকেই তিনি যশোর, খুলনা ও ঢাকাসহ দেশের বিভন্ন স্থানে চিকিৎসা নিতে থাকেন । এক পর্যায়ে জানা যায় তার শরীরের ২টি কিডনি অচল হয়ে গেছে। সহায় সম্বল বিক্রি করে চিকিৎিসা নিচ্ছিলেন তিনি। বর্তমানে তিনি খুলনার গাজী মেডিকেল এন্ড কলেজ হাসপাতালে কিডনি বিশেষজ্ঞ ডা. ইনামুল কবিরের তত্ত্বাবধানে রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন তার অচল হওয়া দুটি কিডনি সচল করতে হবে। যত দ্রুত সম্ভব ভারতের ভেলোরে গিয়ে কিডনি দুটি পূনঃস্থাপন করতে হবে। এতে তার ব্যয় হবে প্রায় ৩০ লাখ টাকা। তাহলে তিনি সুস্থ হয়ে উঠবেন। বর্তমানে যশোর কুইন্স হাসপাতালে তিনি কিডনি ডায়ালোসিসের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন। অসুস্থ আবু সাইদ খান স্ত্রী ও শিশু পুত্র নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তার পরিবারের পক্ষে এই টাকা যোগাড় করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তশালী ও সহৃদয়বান ব্যক্তিদের কাছে পরিবারের পক্ষ থেকে আবু সাইদের চিকিৎসা জন্য সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা ০১৯৩৫-৩৮০৯১৮ নং বিকাশ এবং আবু সাইদ খান সঞ্চয় হিসাব নং- ১৭১১-০৩১০১০২২১, বাংলাদেশ কৃষি ব্যাংক, কোটচাঁদপুর শাখা, ঝিনাইদহ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে পাঁচ লক্ষ টাকার চেক প্রদান

কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি, ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে থানায় জিডি

Fastest plane in the world

 কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু গ্যালারী উদ্বোধন করলেন সুবিদ আলী ভূঁইয়া এমপি

বাজিতপুরে টাকার জন্য বাবাকে জবাই করল পাষণ্ড ছেলে!

ফের বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ১ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০

হোমনায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেলো ৫৭ পরিবার