crimepatrol24
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৫০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হবিগঞ্জে গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনী অফিস সিলগালা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী (মোমবাতি প্রতীক) মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনী অফিস সিলগালা করে দিয়েছে প্রশাসন। রোববার (১ ফেব্রুয়রি) সন্ধ্যায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানীর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই কার্যালয়টি সিলগালা করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ওই নির্বাচনী অফিসটি সিলগালা করা হয়েছে। একটি ইউনিয়নে একটি মাত্র নির্বাচনী অফিস করার নিয়ম থাকলেও শায়েস্তাগঞ্জের ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের বড়কোটা বাজার এবং একই ইউনিয়নে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে দু’টি কার্যালয় খোলা হয়। রোববারের অভিযানে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় নতুন করে চালু হওয়া কার্যালয়টি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানী জানান, ‘আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যক্রম চলমান থাকবে।’

মোমবাতি প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা ইসমাইল হোসেন নোমানী গণমাধ্যমকে বলেন, ‘রোববার আমরা প্রচারণা থেকে এসে দেখি অফিসটি সিলগালা করে দেওয়া হয়েছে। পরে জানতে পারি হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানী স্যার অভিযান চালিয়ে এটি সিলগালা করেছেন। বড়কোটা বাজারে যে অফিসটির কথা বলা হচ্ছে; সেটি আমাদের অফিস নয়। সেখানে শুধুমাত্র প্রার্থীর ব্যানার দেওয়া হয়েছে। আমাদের মূল অফিস এটি (সিলগালা করে দেওয়া কার্যালয়টি)। বিষয়টি আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করছি।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহে সাংবাদিকদের সাথে সিটি মেয়র টিটুর মতবিনিময়

খুলনা সদর থানা পুলিশের অভিযানে ১০০ লিটার চোলাই ম’দসহ আটক-৫

দাউদকান্দিতে সাংবাদিকের উপর স’ন্ত্রাসী হা’মলা

দাউদকান্দিতে সাংবাদিকের উপর স’ন্ত্রাসী হা’মলা

কুষ্টিয়ার “দৈনিক দিনের খবর” পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিল্লু’র ইন্তেকালে বাসকপ এর গভীর শোক ও সমবেদনা প্রকাশ

কুষ্টিয়ার “দৈনিক দিনের খবর” পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিল্লু’র ইন্তেকালে বাসকপ এর গভীর শোক ও সমবেদনা প্রকাশ

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে ক্যাব চট্টগ্রাম

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ‍‍‍‍‍‍‍‍‍‍‍শোকবার্তা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ‍‍‍‍‍‍‍‍‍‍‍শোকবার্তা

টেন্ডারবাজি নিয়ে রংপুর সিটিতে হট্টগোল, কাউন্সিলর লাঞ্চিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ

বেকারি মালিকদের সাথে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে : সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

সুন্দরগঞ্জে পূজামণ্ডপ শেষে ধোপাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি