crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বেকারি মালিকদের সাথে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে : সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৩, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, ‘বেকারি মালিকদের সাথে বসে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে। পাশাপাশি খাদ্যদ্রব্যে কোন ধরনের ভেজাল বস্তু ব্যবহার না করার জন্য বেকারি মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র মিলনায়তনে দিনাজপুর জেলা বেকারি মালিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এসব কথা বলেন।

বেকারি পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণন কার্যক্রমে কাঁচামালের গুণগত মান অনুমোদিত রং ও উপাদান ব্যবহার, লেবেলিং বিধি প্রতিপালন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বিষয়ে অবহিত করতে এই মতবিনিময়ে সভার আয়োজন করে জেলা বেকারি মালিক সমিতি।

সভায় অন্যান্য বক্তারা বেকারি মালিকদের অহেতুক হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, বেকারির কোন পণ্যে ভেজাল থাকলে আগে তাদের বোঝাতে হবে। তারপরও যদি তারা সেই ভুলটি করে তখন তাদের জরিমানা করা যেতে পারে। তবে সেই জরিমানাটা সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান বক্তারা।

দিনাজপুর জেলা বেকারি মালিক সমিতির সভাপতি ও রংপুর বিভাগীয় বেকারি মালিক সমিতির সহ-সভাপতি মােঃ সাইফুল্লাহ’র সভাপতিত্বে ও বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, চেম্বারের পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দীন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দিনাজপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেকারি মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী শেখ, সহ-সভাপতি মোঃ মিজানুর জামান রবি, মােঃ শফিউল্লাহ খান শুক্লা, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, কোষাধক্ষ অঙ্কুর কুমার সরকার, নির্বাহী কমিটির সদস্য মোঃ মোস্তফা সরকার ও মোঃ শাহিদ আলী প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন

ডোমারে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

পঞ্চগড়ে শেখ রাসেল’র জন্মদিন উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জলঢাকায় বিএমআই কলেজের ১২ জনের এমপিও বাতিল

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭

নেত্রকোনার বিশিউড়া বাজারে অ’গ্নিকাণ্ডে মালামালসহ দু’টি দোকান পু’ড়ে ছাই

নাসিরনগরে কোভিড-১৯ টিকা নিতে সচেতনতামূলক র‌্যালি, এমপি‘র টিকা গ্রহণ

নাসিরনগরে কোভিড-১৯ টিকা নিতে সচেতনতামূলক র‌্যালি, এমপি‘র টিকা গ্রহণ

বিএনপির ৭ এমপি পদত্যাগ করলে সংসদ অচল হবে না : সেতুমন্ত্রী

বিএনপির ৭ এমপি পদত্যাগ করলে সংসদ অচল হবে না : সেতুমন্ত্রী

ডোমারে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান