crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তেঁতুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নি’হত ১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৫, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ
তেঁতুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নি’হত ১

আল মাসুদ,পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহীদ (৪০) নামে এক ব্যক্তি নি’হত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে পুলিশ জিতেন নামে একজনকে গ্রে’ফতার করেছে।
মঙ্গলবার (১৪ জুন) সকল আইনি প্রক্রিয়া শেষে জিতেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (১৩ জুন) সন্ধায় উপজেলার সদর ইউনিয়নের বুড়িমুটকি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত শহীদ একই গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুড়িমুটকি গ্রামের শান্তি রানী নামে এক নারীর বাড়িতে সলিম উদ্দীন নামে এক ব্যক্তির যাতায়াত ছিল। এ নিয়ে সোমবার রাতে সলিমের সঙ্গে শহীদ ও সাদ্দামের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সলিমের লোকজনের মা’রধরে শহীদ আ’হত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর রাতে নি’হতের স্ত্রী ফেন্সি আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় একটি হ’ত্যা মামলা করেছেন। মামলার পরেই অভিযান পরিচালনা করে আসামি জিতেনকে গ্রে’ফতার করা হয়। এদিকে বাকিদের গ্রে’ফতারের চেষ্টা চলছে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশের সব নদীবন্দরকে ১ ও ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

হোমনায় ১ কেজি গাঁজাসহ আটক-২

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করব : প্রধান বিচারপতি

জামালপুরে সাংবাদিকের দু’পা ভেঙ্গে দেওয়ার মূলহোতা সন্ত্রাসী কসাই রুনুখানসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

ডোমারে পাওনা টাকা চাইতে গিয়ে নরসুন্দরের খুড়ের আঘাতে যুবক আহত

যমুনায় জামালপুর ও বগুড়ার মধ্যে ফেরি চলাচল শুরু, মানুষের মাঝে আনন্দ- উচ্ছ্বাস

দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তর এর আয়োজনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চকরিয়া থানা পুলিশের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

মিরপুরে থানায় ভেতর রহস্যজনক বিস্ফোরণ, পুলিশসহ আহত ৫

পুঠিয়ায় ট্রাকের দৌরাত্ম্য, প্রাণ গেল পথচারীর, ক্ষোভে জ্বলল দুই ট্রাক