crimepatrol24
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:১৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিএনপি নেতা এ্যানি ৪ দিনের রিমাণ্ডে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১১, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট :
পুলিশের কাজে বা’ধা ও গাড়ি ভা’ঙচুরের মামলায় বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চার দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত শুনানি শেষে রিমাণ্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি মডেল থানার সাব-ইন্সপেক্টর শাহিদী হাসান এ্যানিকে আদালতে হাজির করে সাত দিনের রিমাণ্ড চেয়ে আবেদন করেন। এ্যানির পক্ষে তার আইনজীবীরা রিমাণ্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ্যানির চার দিনের রিমাণ্ডের আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার গভীর রাতে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে রাজধানীর ধানম বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এ্যানিকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন।

থানায় যাওয়ার আগে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বাসা থেকে মোবাইল ফোনে গণমাধ্যমকে জানিয়েছেন, ‘পুলিশ দরজায় লাথি মারছে, হুমকি দিচ্ছে, দরজা না খুললে দরজা ভেঙে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তারপরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেয়ার চেষ্টা করছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

যেসব কারণে সাবেক সিইসি নুরুল হুদার রিমান্ড চায় পুলিশ

সাংবাদিক মো. মোকাররম হোসেন ভূঞার পিতার ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত 

নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসায়ীর জরিমানা

থানাকে ঘুসমুক্ত ঘোষণা দিলেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি

আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে ব্র্যাকের আল্ট্রা-পুওর কর্মসূচি পরিদর্শন

আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে ব্র্যাকের আল্ট্রা-পুওর কর্মসূচি পরিদর্শন

পাবনায় নিখোঁজের ২৫ দিন পর উদ্ধার হল স্কুলছাত্রী স্বর্ণা

বোকাইনগর সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী নূরুন্নাহারের গণসংযোগ অব্যাহত

রংপুরে সময় টিভি ‘র সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জুয়েল হত্যার বিচ‌া‌রের দা‌বি‌তে উত্তাল রংপুর

সারা দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯১২