crimepatrol24
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:২১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনা উপজেলার সাবেক স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নুসরাত জাহানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বায়োমেট্রিক হাজিরা জালিয়াতিসহ ব্যাপক দুর্নীতির অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৫, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি।।

সদ্য বিদায়ী হোমনা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নুসরাত জাহানের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও বায়োমেট্রিক হাজিরা জালিয়াতি, স্বজনপ্রীতি, রোগীদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিতকরণ, রোগীদের প্রাপ্য ঔষধ না দেওয়া, অন্যান্য ডাক্তারদের নিকট থেকে অবৈধ সুবিধা গ্রহণসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা গেছে, গত ১৯ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে ডা. নুসরাত জাহান পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী হয়ে গেছেন। তিনি হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকাকালীন উক্ত হাসপাতালে ৩২ জন ডাক্তারের পদায়ন থাকলেও  প্রতিদিন গড়ে  ৮ থেকে ১০ জন ডাক্তার কর্মস্থলে উপস্থিত থাকতেন। আর বাকিদের মধ্যে কেউ কেউ সপ্তাহে ২ দিন, আবার কেউ কেউ ৩ দিন অফিস করতেন। আবার কেউ হাজিরা দিয়ে এক-দেড় ঘণ্টা অফিসে অবস্থান করার পর নিকটবর্তী ডায়াগনস্টিক সেন্টারে বা প্রাইভেট ক্লিনিকে গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করতেন। ফলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত রোগীরা তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে চরমভাবে বঞ্চিত হতো।

গত (১০ মার্চ, ২০২৬ খ্রি.) তারিখে সরেজমিনে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এমনই চিত্র দেখা যায়। ওইদিন একযোগে ৫ জন ডাক্তারকে কর্মস্থলে অনুপস্থিত থাকতে দেখা যায়। তারা হলেন- ১. ডা. মো. মাহবুব হাসান (মেডিকেল অফিসার) ২. ডা. সুস্মিতা ভৌমিক (মেডিকেল অফিসার) ৩. ডা. প্রণয় কুমার দেবনাথ (এ্যানেসথেসিস্ট) ৪. ডা. রেজাউল করিম (অর্থো-সার্জারী বিশেষজ্ঞ) এবং  ৫. ডা. ইমরানুল হক (জুনিয়র কনসালটেন্ট, ই.এন.টি)।

এদিকে, ডা. মো. সাইফুল ইসলামকে অফিস চলাকালীন অন্য একজন ডাক্তারের কক্ষে বসে থাকতে দেখা যায়। তার পরিচয় জানতে চাইলে তিনি তার পরিচয় দিতে অস্বীকার করেন এবং চটে যান। এক পর্যায়ে তিনি সাংবাদিকের পরিচয় জানতে চাইলে সাংবাদিক তার পরিচয় দেন। পরে তিনি বলেন, ‘আমি ডাক্তার, ঔষধ নিতে এসেছি।’ এরপর তিনি তার অফিসে বসেন এবং ওই সময় একজন এমআর তার কক্ষে প্রবেশ করেন এবং আরও কয়েকজনকে কক্ষের বাহিরে অপেক্ষা করতে দেখা যায়। এসময় তার টেবিলে দেখা যায়, নিজ নামে করা ভিজিটিং কার্ডে রয়েছে হোমনা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের প্রচারণা সংক্রান্ত বিজ্ঞাপন এবং বিভিন্ন ঔষধ কোম্পানির  ৮/১০ টি ডিজিটাল সীল। কিছুক্ষণ পর আবারো অফিস সময় শেষ না হতেই দুপুর ১ টার আগেই অফিস ত্যাগ করেন এবং ২টার দিকে দৈনিক ক্রাইম পেট্রোল এর বিশেষ প্রতিনিধি ফোন করলে তিনি পুনরায় অফিসে আসেন। এসময় রিপোর্ট দেখাতে আসা রোগী তাকে( সাইফুল ইসলাম) না পেয়ে ফিরে যান।

এছাড়া গত (১২ মার্চ,২০২৬ খ্রি.) সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৬ জন চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত। তারা হলেন- ১. ডা. রাশেদুল ইসলাম( মেডিকেল অফিসার) ২. ডা. আল আমিন( সহকারী ডেণ্টাল সার্জন) ৩. ডা. এসএম রাহিদুজ্জামান ( মেডিকেল অফিসার) ৪. মো. ইমরানুল হক ( জুনিয়র কনসালটেন্ট – ই.এন.টি) ৫. ডা. মনিরুল ইসলাম ( কার্ডিওলজি) এবং ৬. ডা. প্রণয় দেবনাথ (মেডিকেল অফিসার)

তথ্য সূত্রে জানা গেছে, ডা. মো. জহিরুল ইসলাম (জুনিয়র কনসালটেন্ট- শিশু বিশেষজ্ঞ ) অফিস করতেন প্রতি সপ্তাহের  শনিবার, সোমবার এবং বুধবার, ডা. রেজাউল করিম (অর্থো-সার্জারী বিশেষজ্ঞ) অফিস করতেন শনিবার, রবিবার এবং বুধবার, ডা. মো. মনিরুল ইসলাম( জুনিয়র কনসালটেন্ট – কার্ডিওলজি বিশেষজ্ঞ)  অফিস করতেন রবিবার এবং সোমবার, ডা. মো. ইমরানুল হক ( জুনিয়র কনসালটেন্ট – ই.এন.টি বিশেষজ্ঞ) অফিস করতেন সোমবার এবং বুধবার, ডা. আবু সালে মো. ইসমাইল( জুনিয়র কনসালটেন্ট – চর্ম ও যৌন বিশেষজ্ঞ) অফিস করতেন শনিবার এবং বৃহস্পতিবার।

এ ছাড়াও, মেডিকেল অফিসার ডা. এসএম রাহিদুজ্জামান সূর্য, ডা. মো. রাশেদুল ইসলাম, ডা. সৈয়দ আশরাফ নেওয়াজ, ডা. প্রণয় কুমার দেবনাথ  অনিয়মিত অফিস করতেন। অর্থাৎ কোনো দিন অফিসে আসতেন, আবার কোনোদিন আসতেন না। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তাকে ম্যানেজ করেই তারা এসব অনিয়ম করে আসছিলেন।

গত (১৫ মার্চ,২০২৬ খ্রি.) তারিখে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ডা. মো. সাইফুল ইসলাম দুপুর ১ টায় হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটবর্তী হোমনা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে জনপ্রতি ৫০০ টাকা ফি নিয়ে প্রাইভেট রোগী দেখছেন। এসময় ওই ডায়াগনস্টিক সেন্টারের একাধিক কর্মচারী জানান, ‘ডা. সাইফুল স্যার প্রতিদিন দুপুর ১ টা থেকে ইফতারের আগ পর্যন্ত আমাদের এখানে রোগী দেখেন।’

অনুসন্ধানে আরও জানা গেছে, ডাক্তার প্রণয় কুমার দেবনাথ দীর্ঘ সময় ধরে অনিয়মিত ও সুযোগতো বায়োমেট্রিক হাজিরা দিয়ে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করতেন যার প্রমাণ বায়োমেট্রিক হাজিরায় বিদ্যমান। তার যোগদানের প্রায় ৭ মাস অতিবাহিত হলেও তিনি ইমার্জেন্সি ডিউটি ছাড়া এ পর্যন্ত বহি:বিভাগের কোনো রোগী দেখেন নি বলেও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, ডা. রাশেদুল ইসলাম এর কোনো বায়োমেট্রিক হাজিরাই ছিল না। যার প্রমাণ বায়োমেট্রিক হাজিরাতেই বিদ্যমান।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত রোগীরা জানান, ‘ডাক্তাররা রোগী দেখলেও  ইচ্ছামতো দেন টেস্ট। তাছাড়া হাসপাতাল থেকে নামমাত্র কমদামী কিছু ঔষধ দিয়ে থাকেন। বাকি ঔষধগুলো বাহিরের ফার্মেসী থেকে কিনতে হয়। ডাক্তার রোগী দেখার সাথে সাথেই বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের দালালরা ডাক্তারের দেওয়া টেস্টগুলো করানোর জন্য রোগী নিয়ে টানাটানি শুরু করে।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডাক্তার এবং একজন সিনিয়র স্টাফ নার্সের কাছে ডায়াবেটিস এবং প্রেসারের রোগীদের প্রত্যেককে  হাসপাতাল থেকে ১ মাসের ঔষধ দেওয়ার স্থলে ১০ দিন/১৫ দিনের ঔষধ দেওয়ার কথা জানতে চাইলে তারা বলেন, ‘স্যারের( উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) নুসরাত জাহানের নির্দেশেই আমরা এভাবে ঔষধ দিচ্ছি, এখানে আমাদের কোনো দোষ নেই।’

গত (১৫ মার্চ ২০২৬ খ্রি.) তারিখে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নুসরাত জাহানের কাছে  অনুপস্থিত ডাক্তারদের নাম জানতে চাইলে, তিনি তাদের নাম জানাতে অস্বীকার  করেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নুসরাত জাহান অনুপস্থিত ডাক্তার এবং সপ্তাহে দুই দিন অফিস করা ডাক্তারদের নিকট থেকে অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করে তাদেরকে এধরনের অনৈতিক সুযোগ করে দিতেন। এছাড়াও তার বিরুদ্ধে বায়োমেট্রিক হাজিরা জালিয়াতি, সরকারি ঔষধ বিক্রি, টিকিটের টাকা, জরুরি বিভাগের টাকা, কেবিন সিন্ডিকেটের অর্থসহ বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। কেবিনে একটি সিট একজন রোগীর জন্য বরাদ্দ থাকলেও অবৈধ অর্থের বিনিময়ে এক সিটে দুইজন রোগীকে থাকতে দেয়া হতো।গত ০২-০৪-২০২৬ খ্রি.  ০৪-০৪-২০২৬ খ্রি. এবং ০৮-০৪-২০২৬ খ্রি. তারিখে  ডা. নুসরাত জাহান এর আগমনের বায়োমেট্রিক থাকলেও প্রস্থানের বায়োমেট্রিক নেই। অভিযোগ রয়েছে-  তিনি প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থেকেও অন্য কাউকে দিয়ে প্রক্সি বায়োমেট্রিক দেওয়াতেন। তার বায়োমেট্রিক যাচাই করলেই এর প্রমাণ পাওয়া যাবে। কখনও কখনও  তিনি হাসপাতালে ১০টা/১১টা সময় উপস্থিত হলেও বায়োমেট্রিক হাজিরা ৮টায় / সাড়ে ৮ টায় হয়ে যেতো। এগুলো প্রমাণের জন্য হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজই যথেষ্ট।

উল্লেখ্য, অভিযুক্ত ডাক্তারদের দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি এবং বিভিন্ন সময়ে হাজিরায় অনিয়ম থাকলেও তাদের নিকট থেকে মোটা অঙ্কের অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নি উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নুসরাত জাহান।

এদিকে গত (২৪ মার্চ ২০২৬ খ্রি.) কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদসদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে উক্ত হাসপাতালের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা নুসরাত জাহানের কাছে জানতে চান-  এখানে কতজন ডাক্তার উপস্থিত আছেন, আর কতজন থাকার কথা?  এমন প্রশ্নের জবাব না দিয়ে এবং তথ্য গোপন করে অনৈতিক সুবিধাভোগী ডাক্তারদেরকে সেভ করার জন্য তিনি অন্য একটি বিষয়ের অবতারণা করেন। অথচ ইদের ছুটি শেষ হওয়া সত্ত্বেও ওইদিন উক্ত হাসপাতালে একজন কনসালটেন্টও  উপস্থিত ছিলেন না।

অনুসন্ধানে উঠে এসেছে- ডা. নুসরাত জাহান সম্প্রতি ( বদলী হওয়ার কিছুদিন পূর্বে) গত ০১/০৪/২০২৬ খ্রি. তারিখে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অটোক্ল্যাব, মাইক্রোস্কোপ, ইসিজি মেশিন, হাইড্রোলিক ও.টি টেবিল এবং এয়ার কণ্ডিশনার মেরামত করার জন্য  ডা. প্রণয় কুমার দেবনাথ, মেডকেল অফিসার( এ্যানেস্থেসিয়া) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হোমনা, কুমিল্লা কে সভাপতি, ডা. নুসরাত জাহান উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা, হোমনা, কুমিল্লা- সদস্য সচিব এবং মো. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা, হোমনা, কুমিল্লাকে সদস্য করে ৩ সদস্যের একটি দরপত্র মূল্যায়ন কমিটি গঠনপূর্বক দরপত্র আহ্বান করা হয়। গত ০৭/০৪/ ২০২৬খ্রি. তারিখে মেসার্স মিথিল এণ্টাপ্রাইজ সর্বনিম্ন যোগ্য দরদাতা বিবেচিত হওয়ায় তার দাখিলকৃত দরপত্র গ্রহণ করা হয়।পরবর্তীতে গত ১৬/০৪/২০২৬ খ্রি. তারিখে ২০২৫-২০২৬ ইং অর্থ বছরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হোমনা, কুমিল্লায় যন্ত্রপাতি মেরামত করা বাবদ মেসার্স মিথিল এন্টারপ্রাইজ,  এমএসআর মালামাল সরবরাহকারী ও ঠিকাদারী প্রতিষ্ঠান, কুচাইতলী, রাজাপাড়া,সদর কুমিল্লা এর অনুকূলে ৩ লাখ ২৮ হাজার ৫ শ’ টাকার বিল প্রদান করা হয়।

যন্ত্রপাতি মেরামতের বিষয়ে জানতে চাইলে – সংশ্লিষ্টরা জানান, নুসরাত ম্যাডামের আমলে এসব যন্ত্রপাতির কোনো মেরামত করা হয় নি।

এদিকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক মো. কামরুল হাসান ঠিকাদারের নিকট থেকে দীর্ঘদিন ধরে অনৈতিক সু্বিধা নিয়ে উক্ত হাসপাতালে রোগীদের সরকারি খবারের বাজার সওদা করে আসছেন যা একজন সরকারি কর্মচারী হিসেবে আইন বহির্ভূত।

এ বিষয়ে জানতে চাইলে- কামরুল হাসান বলেন, ‘আমি কোনো বাজার করি না, ঠিকাদারই করে।’

পাকশী মো. আবুল হোসেন জানান, ‘হিসাবরক্ষক কামরুল হাসান প্রতিদিন বাজার করে দেন, আর রান্না করি।’

ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রনি কে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায় নি।

অনুসন্ধানে উঠে আসা সাবেক হোমনা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নুসরাত জাহানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি প্রতিবেদকের ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

হাসপাতালের যন্ত্রপাতি মেরামতের বিষয়ে জানতে চাইলে- বর্তমান হোমনা উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক  জানান, ‘উনার আমলে কোনো মেরামত কাজ হয় নি।’

প্রসঙ্গত, হোমনা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক উক্ত হাসপাতালে যোগদান করার পর থেকে সাবেক উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নুরসাত জাহানের আমলে হওয়া অনিয়ম ও দুর্নীতি তিনি অনেকটাই বন্ধ করতে সক্ষম হয়েছেন। বর্তমানে ডাক্তারদের উপস্থিতি, রোগীদের প্রাপ্য ঔষধ প্রদানসহ উক্ত হাসপাতালের কর্মকাণ্ডে অনেকটা স্বচ্ছতা ফিরে আসতে শুরু করেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ ও আর্থিক সাহায্যের চেক বিতরণ

সুন্দরগঞ্জে এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধির পরিবারের ওপর অতর্কিত হামলা

প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দেবেন আমি সেটাই পালন করব : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে কলেজ ছাত্রীকে ধষর্ণের অভিযোগে এক যুবক গ্রেফতার

জামালপুরে কলেজ ছাত্রীকে ধষর্ণের অভিযোগে এক যুবক গ্রেফতার

বিরল পৌরসভার ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

শৈলকুপা ইউএনও’র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ চেষ্টার অভিযোগে গৃহনির্মাণ কাজ বন্ধ, হতাশ এলাকাবাসী

ডিমলায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মধুপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)মাহফিল অনুষ্ঠিত

হোমনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

টেকসই উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী বিনির্মানে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন

টেকসই উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী বিনির্মানে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন