crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুর মহানগর যুবদলের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২২, ২০২০ ৪:৪৮ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক মোঃ সুলতান সালাহউদ্দিন টুকু’র সার্বিক তত্ত্বাবধানে এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর যুবদল সভাপতি অ্যাড. মোঃ মাহফুজ উন নবী ডন এর দিঙনির্দেশনায় আজ অসহায় ৬০ টি পরিবারের মাঝে ৪ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম লেলিন, সহ সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ ইমরান প্রমুখ।

এসময় আতিকুল ইসলাম লেলিন বলেন, রংপুর মহানগর যুবদল সভাপতি অ্যাড. মোঃ মাহফুজ উন নবী ডন দীর্ঘদিন থেকে অসুস্থতার কারণে ঢাকায় অবস্থান করায় ওনার দিঙনির্দেশনা মোতাবেক ইতোপূর্বে মহানগর যুবদলের পক্ষ থেকে ৫১০ টি পরিবারকে ৪ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে এবং ১০৫ জন পরিবারকে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। আজ আরো ৬০ টি অসহায় পরিবারদের মাঝে ৪ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করা হলো। এ পর্যন্ত সর্বমোট ৫৭০ টি পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ এবং ১০৫ টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের এই সংকটময় মুহূর্তে অসহায় মানুষদের জন্য রংপুর মহানগর যুবদলের এই কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রসহ মাদক ১ কারবারিকে আটক করেছে র‌্যাব-১১

বকশিগঞ্জে দানকৃত ভূমি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় উচ্ছেদের পাঁয়তারা

বকশিগঞ্জে দানকৃত ভূমি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় উচ্ছেদের পাঁয়তারা

কেএমপি’র অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

রংপুরের শ্যামপুর চিনিকল বন্ধের প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত

বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার ‘গ্রীণ সিগনাল ছিল’, মূল সমন্বয়কারী তাপস : তদন্ত কমিশন

কুমিল্লা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজারে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

হোমনায় জাতীয় বাল্যবিবাহ নিরোধ দিবস পালন

পঞ্চগড়ে মাটি মাখা মেশিনে পড়ে শ্রমিকের মৃত্যু