crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জাতীয় কবি নজরুলের জন্মজয়ন্তীতে কটিয়াদীতে সাংস্কৃতিক মিলনমেলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) সন্ধ্যায় কটিয়াদী নজরুল একাডেমির উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কটিয়াদী নজরুল একাডেমির সভাপতি মো. শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লাবণী আক্তার তারানা।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক ও শফিকুর রহমান বাদল। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং কটিয়াদী নজরুল একাডেমির সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।
পরে কবি নজরুলের কালজয়ী গান, কবিতা ও আবৃত্তি নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা নজরুলের বিভিন্ন সৃষ্টিকর্ম পরিবেশন করলে উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।
অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় কবির জীবন, কর্ম ও আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর অসাম্প্রদায়িক ও মানবিক চেতনাকে সমাজে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সার নিয়ে কৃষকের হাহাকার, বানেশ্বরে সারের দাবিতে মহাসড়ক অবরোধ

কেএমপি’র অভিযানে মা-দ-ক-স-হ ৩ ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরের ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবির মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে

জামালপুরে করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পুলিশের জনসচেতনেতামূলক কার্যক্রম

হোমনায় মহানবি (স.) কে নিয়ে কটূক্তির জেরে মাজার, বাড়িঘরে ভাঙচুর-অগ্নিসংযোগ

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত

ডোমারে চা’ঞ্চল্যকর স্কুলছাত্র আরিফ হ’ত্যার রহস্য উন্মোচন

ডোমারে চা’ঞ্চল্যকর স্কুলছাত্র আরিফ হ’ত্যার রহস্য উন্মোচন

পুঠিয়ার মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নরসিংদীতে কাবিখা প্রকল্পের টাকা আ*ত্মসাতে অভিযোগে পিআইও অফিসের দুই কর্মচারী গ্রেফতার