crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজ অনিয়মের অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৬, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুরের চিরিরবন্দরের পুনটি ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামে ড্রেনের কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ।

জানা গেছে, ১০ পুনটি ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর কানদুড়া হাজিপাড়ার জবেদ আলীর বাড়ির পাশে ৬৬.৬ মিটার ড্রেনের জন্য ২ লক্ষ ৬৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ড্রেনেজ নির্মাণ প্রকল্পের কাজের সভাপতি ওই করা হয় ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফয়জার রহমান মন্ডলকে। উক্ত কাজে শিডিউল অনুযায়ী হওয়ার কথা থাকলেও প্রকল্পের সভাপতি নিম্নমানের ইট দিয়ে কাজটি শুরু করেন।

এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলামকে অবহিত করলে তাৎক্ষণিক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পি আই ও) মোঃ শফিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা -তুজ-জোহরা ( ২৫ মে ) বেলা ১১ টায় দক্ষিণ ভবানীপুরে প্রকল্প পরিদর্শনে আসেন। প্রকল্প দেখে অসন্তোষ প্রকাশ করে (পি আই ও) কে শিডিউল অনুযায়ী কাজ করে নেওয়ার নির্দেশ দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পি আই ও ) মোঃ শফিউল ইসলাম, প্রকল্প সভাপতি ইউপি সদস্য মোঃ ফয়জার রহমান মন্ডলকে ড্রেনে বিছানো নিম্নমানের ইটগুলো সরিয়ে ফেলার দেওয়ার নির্দেশ দেন ।

এ ব্যাপারে প্রকল্প সভাপতি ইউপি সদস্য মোঃ ফয়জার মন্ডলের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি নিম্নমানের ইট দিয়ে কাজ করার কথা স্বীকার করেন। প্রকল্প কর্মকর্তার নির্দেশ অনুযায়ী নিম্নমানের ইট গুলো সরিয়ে দিয়ে কাজ করা হবে । ‘

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম বলেন, ‘শিডিউলের বাইরে কাজ করার কোনো সুযোগ নেই। এরপর যদি কাজের অনিয়ম করে প্রকল্প সভাপতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপার উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা-তুজ-জোহরার সঙ্গে কথা হলে তিনি জানান, ‘ড্রেনের কাজে কোনো অসঙ্গতি বা অনিয়ম পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বানেশ্বরে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

ঝিনাইদহে গণপরিবহণে পুলিশের অভিযান

মধুপুরে মাস্ক ব্যবহার না করায় ১৬ জনের জরিমানা

মধুপুরে বাল্যবিবাহ বন্ধ, ভ্রাম্যমণ আদালতে বিশ হাজার টাকা অর্থদণ্ড

মধুপুরে বাল্যবিবাহ বন্ধ, ভ্রাম্যমণ আদালতে বিশ হাজার টাকা অর্থদণ্ড

জামালপুরের দেওয়াগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা

দাউদকান্দিতে করোনাকে উপেক্ষা করে অবিরাম কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা

দাউদকান্দিতে করোনাকে উপেক্ষা করে অবিরাম কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা

বিএনপি এখন রাজনৈতিক আইসোলেশনে আছেঃ সেতুমন্ত্রী

হোমনায় হোম কোয়ান্টোইন নিশ্চিতকরণ ও বাজার মনিটরিং করেন এসিল্যাণ্ড

নীলফামারীতে আন্তর্জাতিক চারুকলা উৎসবের উদ্বোধন

পুলিশের সাত ডিআইজি’র বদলি

পুলিশের সাত ডিআইজি’র বদলি