মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরের চিরিরবন্দরের পুনটি ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামে ড্রেনের কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ।
জানা গেছে, ১০ পুনটি ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর কানদুড়া হাজিপাড়ার জবেদ আলীর বাড়ির পাশে ৬৬.৬ মিটার ড্রেনের জন্য ২ লক্ষ ৬৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ড্রেনেজ নির্মাণ প্রকল্পের কাজের সভাপতি ওই করা হয় ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফয়জার রহমান মন্ডলকে। উক্ত কাজে শিডিউল অনুযায়ী হওয়ার কথা থাকলেও প্রকল্পের সভাপতি নিম্নমানের ইট দিয়ে কাজটি শুরু করেন।
এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলামকে অবহিত করলে তাৎক্ষণিক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পি আই ও) মোঃ শফিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা -তুজ-জোহরা ( ২৫ মে ) বেলা ১১ টায় দক্ষিণ ভবানীপুরে প্রকল্প পরিদর্শনে আসেন। প্রকল্প দেখে অসন্তোষ প্রকাশ করে (পি আই ও) কে শিডিউল অনুযায়ী কাজ করে নেওয়ার নির্দেশ দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পি আই ও ) মোঃ শফিউল ইসলাম, প্রকল্প সভাপতি ইউপি সদস্য মোঃ ফয়জার রহমান মন্ডলকে ড্রেনে বিছানো নিম্নমানের ইটগুলো সরিয়ে ফেলার দেওয়ার নির্দেশ দেন ।
এ ব্যাপারে প্রকল্প সভাপতি ইউপি সদস্য মোঃ ফয়জার মন্ডলের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি নিম্নমানের ইট দিয়ে কাজ করার কথা স্বীকার করেন। প্রকল্প কর্মকর্তার নির্দেশ অনুযায়ী নিম্নমানের ইট গুলো সরিয়ে দিয়ে কাজ করা হবে । '
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম বলেন, 'শিডিউলের বাইরে কাজ করার কোনো সুযোগ নেই। এরপর যদি কাজের অনিয়ম করে প্রকল্প সভাপতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
এ ব্যাপার উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা-তুজ-জোহরার সঙ্গে কথা হলে তিনি জানান, 'ড্রেনের কাজে কোনো অসঙ্গতি বা অনিয়ম পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।