crimepatrol24
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৪১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত : অস্ত্র ও মাদক উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৬, ২০১৯ ২:২২ অপরাহ্ণ

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : শনিবার রাত ১ টার দিকে কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়া ক্যানালপাড়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হাবিবুর রহমান হুব্বা (৫০) নামের একজন মাদক ব্যবসায়ী নিহত এবং ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছে । পুলিশ ঘটনাস্থল থেকে ৮শ’ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে।

নিহত মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হুব্বা কুষ্টিয়া শহরের চাউলের বর্ডার (ছোট ওয়্যারলেস গেট) এলাকার সিরাজ মালিথার ছেলে ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কুষ্টিয়া শহরতলির মোল্লাতেঘরিয়া ক্যানালপাড়া এলাকার গাফফার সেটের বাগানের কাছে দু’দল মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে । এসময় পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে । প্রায় ৩০মিনিট গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে যায় এবং ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজন মাদক ব্যবসায়ীকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থল থেকে ৮শ’ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে।পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তার ঠিকানা জানা যায়। নিহত মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হুব্বা কুষ্টিয়া শহরের চাউলের বর্ডার (ছোট ওয়্যারলেস গেট) এলাকার সিরাজ মালিথার ছেলে ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইমামের মৃত্যুর প্রতিবাদে ভৈরবে মহাসড়ক অবরোধ, যাত্রী ভোগান্তি চরমে

পুঠিয়ায় শিশু আবরার ফাহাদের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

ঝিনাইদহে ৩’শ পরিবারের মাঝে সংসদ সদস্য’র খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহীতে ছাত্র আন্দোলনে দু’হাতে ২ পিস্তল নিয়ে গু’লিবর্ষণকারী রুবেল দাউদকান্দিতে গ্রেফতার

ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৯৩ জন, করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু, আক্রান্তের হার ৬৪ ভাগ!

খাগড়াছড়িতে অসহায় ও গরিব শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন

রংপুরে ক্যান্টনমেন্ট ঘেরাওয়ে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন

হোমনায় গৃহহীনদের বাসস্থান নিশ্চিতকল্পে ইউএনও’র প্রেসব্রিফিং

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ