crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৬, ২০২০ ৩:৫৭ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুর নির্দেশনায় করোনা ভাইরাসে সৃষ্ট দুর্যোগে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলামের সার্বিক তত্বাবধানে ১ হাজার ব্যাগ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। রোববার সকালে মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ে কালিগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ১ হাজার অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে আগতদের হাতে চাল, ডাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এসএম মশিয়ূর রহমান, বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব অ্যাড. আবদুল মজিদ, এছড়াও যুগ্ম-আহবায়ক আক্তারজ্জামান, কামালা আজাদ পান্নু, আবদুল মজিদ, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আতিয়ার রহমান, ইসরাইল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান মনা, কেন্দ্রিয় ছাত্রদল নেতা জাহিদ হাসান, ওহেদ আলী কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আয়নাল হাসান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিলন, তারেক জিয়া পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল মাজিদ, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক শাহজাহান আলী খোকন, শহিদুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, পর্যায়ক্রমে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকায় ধারাবাহিকভাবে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় সদ্যঘোষিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সাংবাদিক দিলীপ দাস হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন

ডোমারে জোড়াবাড়ী ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা

ডিমলায় প্রধানমন্ত্রীর উপহারের গৃহ পেলেন  ৩২৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

ডিমলায় প্রধানমন্ত্রীর উপহারের গৃহ পেলেন  ৩২৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

রংপুর পদাতিকের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

সরিষাবাড়ীতে সোহেল তরফদারের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

মিঠাপুকুরে এমপিএইচভিওয়ের ১১তম বর্ষে পদার্পন

ডোমারে ইউএনও ও সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন