crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় অটোরিকশা চালককে জ*বাই করে হ*ত্যা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১২, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ

 

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা।।
কুমিল্লার হোমনায় অটোরিকশা চালক শান্ত চন্দ্র দাসকে (১৮) জ*বাই করে হ*ত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকালে হোমনা পৌরসভার কারারকান্দি বাহের খোলা এলাকার একটি ভুট্টা জমি থেকে তার গ*লাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শান্ত বিজয়নগর গ্রামের গ্রামপুলিশ অরুণ চন্দ্র দাসের ছেলে।

শান্তের বাবা অরুণ চন্দ্র দাস জানান, ‘শান্ত অটোরিকশা চালিয়ে পরিবারকে সাহায্য করতেন। অটোরিকশা ছি*নতাইয়ের উদ্দেশেই তাকে খু*ন করা হয়েছে। আমি আমার ছেলের হত্যাকারীদের উপযুক্ত বিচার দাবি করছি।’

নিহতের বড় ভাই অন্তু চন্দ্র দাস বলেন, ‘শান্ত বৃহস্পতিবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত আটটার দিকে তার মোবাইল বন্ধ পেয়ে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার সকালে থানায় গিয়ে জানতে পারি কারারকান্দিতে একটি গলাকাটা লাশ পাওয়া গেছে। পরে সেখানে গিয়ে লাশ দেখে শান্তকে শনাক্ত করি। আমার ভাইকে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা।’

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ও বিস্তারিত তদন্তে প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে দ্বিতীয় দিনের মত রাজপথে অবস্থান শিক্ষক-কর্মচারীদের

মধুপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হলেন আনিসুর রহমান

হোমনায় আ’ধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপে সং’ঘর্ষ; আ’হত ১৫

হোমনায় আ’ধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপে সং’ঘর্ষ; আ’হত ১৫

ঝিনাইদহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ১০ লাখ টাকা আত্মসাত

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৯ মা’দক কারবারি গ্রে’ফতার

ঝিনাইদহে ঘুর্ণিঝড় আম্পানে ২ লাখ ২৭ হাজার চাষি ক্ষতিগ্রস্ত!

মালুমঘাটে পাকা ধান কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা

হোমনায় এসআই আশেকুলের নেতৃত্বে পুলিশের তালিকাভুক্ত ‘ডাকাত’ আকাশ গ্রেফতার

চকরিয়ায় জাতীয় ভোটার দিবস-২২উদযাপন

চকরিয়ায় জাতীয় ভোটার দিবস-২২উদযাপন