
মো. মাঈনুল ইসলাম মিশু, হোমনা,কুমিল্লা।।
কুমিল্লার হোমনায় গত ০৪.০৯.২০২৬ খ্রি. শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নিলখী ইউনিয়নের ৩নং ওয়ার্ড মধ্যকান্দি সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসার দরজার তালা ভেঙ্গে আলমারিতে থাকা নগদ ২লাখ ২০ হাজর টাকা চোর চক্র চু*রি করে নিয়ে যায়।
এ ঘটনায় হোমনা থানায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে অভিযান পরিচালনা করে হোমনা থানাধীন ওপারচর গ্রামের মশিউর রহমান লিটনের ভাড়া বসতঘর থেকে আসামি জুয়েল মিয়া প্রকাশ সোহেল (২৮), পিতা- জালাল উদ্দিন মিয়া, সাং- শানখোলা, থানা- শিবপুর, জেলা- নরসিংদীকে গত ০৭.০৯.২০২৬ ইং তারিখ অনুমান ২০:৩০ ঘটিকার সময় গ্রেপ্তার করা হয় এবং ধৃত আসামীর নিকট থেকে নগদ ১লাখ ৩৮ হাজার ৮০০শ’ টাকা ও চুরি করে আনা টাকা থেকে ২০ হাজার টাকা দিয়ে নতুন একটি মোবাইল ক্রয় করে চোর চক্র সোহেল। সেই ফোনটিও উদ্ধার করা হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাদী পক্ষ মামলা দায়ের করেন ও আসামিকে আজ কোর্টে প্রেরণ করা হয়।
অপরদিকে চোর চক্রের সদস্যদের সহায়তায় যে সিএনজিটি ব্যবহার করা হয়েছিল সেই সিএনজি চালককেও আটক করে হোমনা থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল তাকেও কোর্টে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি।
অভিযোগের পরিপ্রেক্ষিতে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া গত তিন দিন যাবত প্রযুক্তি ব্যবহার করে অপরাধীকে ধরতে সক্ষম হয়েছেন।
















