crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় মাদ্রাসার তালা ভেঙ্গে নগদ টাকা চুরি, সিসিটিভি ফুটেজ দেখে চোর আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৮, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ

মো. মাঈনুল ইসলাম মিশু, হোমনা,কুমিল্লা।।
কুমিল্লার হোমনায় গত ০৪.০৯.২০২৬ খ্রি. শুক্রবার দুপুর আড়াইটার দিকে  উপজেলার নিলখী ইউনিয়নের ৩নং ওয়ার্ড মধ্যকান্দি সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসার দরজার তালা ভেঙ্গে আলমারিতে থাকা নগদ ২লাখ ২০ হাজর টাকা চোর চক্র চু*রি করে নিয়ে যায়।

এ ঘটনায় হোমনা থানায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে অভিযান পরিচালনা করে হোমনা থানাধীন ওপারচর গ্রামের মশিউর রহমান লিটনের ভাড়া বসতঘর থেকে আসামি জুয়েল মিয়া প্রকাশ সোহেল (২৮), পিতা- জালাল উদ্দিন মিয়া, সাং- শানখোলা, থানা- শিবপুর, জেলা- নরসিংদীকে গত ০৭.০৯.২০২৬ ইং তারিখ অনুমান ২০:৩০ ঘটিকার সময় গ্রেপ্তার করা হয় এবং ধৃত আসামীর নিকট থেকে নগদ ১লাখ ৩৮ হাজার ৮০০শ’ টাকা ও চুরি করে আনা টাকা থেকে ২০ হাজার টাকা দিয়ে নতুন একটি মোবাইল ক্রয় করে চোর চক্র সোহেল। সেই ফোনটিও উদ্ধার করা হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাদী পক্ষ মামলা দায়ের করেন ও আসামিকে আজ কোর্টে প্রেরণ করা হয়।

অপরদিকে চোর চক্রের সদস্যদের সহায়তায় যে সিএনজিটি ব্যবহার করা হয়েছিল সেই সিএনজি চালককেও আটক করে হোমনা থানায় নিয়ে আসা হয়েছে।  আগামীকাল তাকেও কোর্টে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি।

অভিযোগের পরিপ্রেক্ষিতে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া গত তিন দিন যাবত প্রযুক্তি ব্যবহার করে অপরাধীকে ধরতে সক্ষম হয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইগাতীতে ভুল নাম্বারে চলে যাওয়া টাকা উদ্ধার করলেন পুলিশ

কেএমপি ডিবি’র অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ টাকাসহ গ্রেফতার- ৪

হোমনায় নিখোঁজের ৩ দিন পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হোমনায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চকরিয়ায় নোবেল হত্যায় ৩২ জনের নামে মামলা,আটক-৪

দিনাজপুরে চিকিৎসকের উপর হা*মলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

চকরিয়ায় বিনামূল্যে ওষুধ বিতরণ করলেন পৌরমেয়র আলমগীর চৌধুরী

ভ্রুণ হত্যাকারী প্লাবনকে গ্রেফতারের দাবিতে নাসিরনগরে মানববন্ধন

গোবিন্দগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে লকডাউন এলাকা মনিটরিং