crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১২, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে এক বৈঠকে তিনি এ তাগিদ দেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রেস উইং জানায়, বৈঠকে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ এবং সদস্য বদিউল আলম মজুমদার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রফেসর আলী রীয়াজ ও ড. বদিউল আলম মজুমদার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন। তারা জানান, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশসমুহ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে। শনিবার পর্যন্ত মোট ৮টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা আছে।

তারা আরও জানান যে, সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ সময় কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা তথা সামগ্রিক সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়ার তাগিদ দেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মাগুড়ায় আ’গ্নেয়াস্ত্র হাতে সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার

মেধা ও যোগ্যতার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করুন’ঃ আইজিপি

মেধা ও যোগ্যতার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করুন’ঃ আইজিপি

এমপি শামীমের উদ্যোগে সুন্দরগঞ্জের মানুষের স্বপ্ন পূরণ, তিস্তা ব্রিজ দ্রুত বাস্তবায়নে মন্ত্রীসভায় অনুমোদন

ওয়াদা দেন, আবারও নৌকায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেনঃ প্রধানমন্ত্রী

ওয়াদা দেন, আবারও নৌকায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেনঃ প্রধানমন্ত্রী

হোমনায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসী সভা

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে টানা ২৩ দিন ধরে রাজপথে শিক্ষকরা, নিরব সরকার

উন্নয়ন সহযোগীদের ঋণ যাচাই-বাছাই করে নেয়া হবে : স্থানীয় সরকার মন্ত্রী

উন্নয়ন সহযোগীদের ঋণ যাচাই-বাছাই করে নেয়া হবে : স্থানীয় সরকার মন্ত্রী

জগন্নাথপুরে এবার হচ্ছে মুজিব কেল্লা

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে খুলনা মেট্রোপলিটন পুলিশ

পুলিশের এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি