crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৫, ২০১৯ ৩:১০ অপরাহ্ণ

মো.ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা >> 
কুমিল্লার হোমনায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা – ২০১৯ খ্রি. উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিস আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহেনা বেগম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোমনা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন, রেহেনা মজিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, হোমনা কফিলউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মালেক হোসাইন, ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিল, কাশিপুুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও হোমনা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আবুল বাসার সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা কফিলউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাংবাদিক মো. আইয়ুব আলীসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষির্থীবৃন্দ।

আলোচনাসভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী সেরা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

টিকার বিরুদ্ধে বিএনপির অপপ্রচারে জনগণের সায় নাইঃ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

রবার্তো ফিরমিনো অতিরিক্ত সময়ের একমাত্র গোলে ক্লাব বিশ্বকাপ লিভারপুলের

পঞ্চগড়ে ৪০ মণের ‘যুবরাজ’কে দেখতে স্থানীয়দের ভিড়

অটোরিক্সার ভাড়াকে কেন্দ্র করে ২ গ্রুপের সং’ঘর্ষে আ’হত অর্ধশতাধিক

অটোরিক্সার ভাড়াকে কেন্দ্র করে ২ গ্রুপের সং’ঘর্ষে আ’হত অর্ধশতাধিক

ডোমারে আলোর মিছিলের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

খুলনায় ‘সুরছন্দ’ এর উদ্যোগে ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক প্রদান ও গুণীজন সংবর্ধনা

খুলনায় ‘সুরছন্দ’ এর উদ্যোগে ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক প্রদান ও গুণীজন সংবর্ধনা

চকরিয়ায় মাস্ক ব্যবহার না করায় ৬১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

১২ জেলায় নতুন ডিসি নিয়োগ

চকরিয়ায় পৌর মেয়র আলমগীর চৌধুরীর অর্থায়নে মানসিক রোগীদেরফ্রি চিকিৎসা সেবা প্রদান