crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাগর-রুনির সন্তানের হাতে পূর্বাচল প্লটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২১, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার(২১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে দলিল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা, রাজউক চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বর্তমানে সাগর সরওয়ারের মা সালেহা মনির এবং ছেলে মাহির সরওয়ার মেঘ যৌথভাবে এ জমির আইনানুগ মালিক।

দলিল হস্তান্তরের সময় প্রধান উপদেষ্টা বহুল আলোচিত সাগর-রুনি হ*ত্যা মামলার অগ্রগতির খোঁজখবর নেন এবং বলেন, ‘তদন্ত দীর্ঘ হলে সাধারণ মানুষের মধ্যে বিচার ও আইনের প্রতি আস্থা কমে যায়।’ তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন।

এ সময় গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, ‘তদন্তে বিলম্বের কারণে অনেক গুরুত্বপূর্ণ আলামত ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে বলে পিবিআই রিপোর্ট করেছে।’

অনুষ্ঠানে মেঘ তার নিজ হাতে ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ উপহার দেন প্রধান উপদেষ্টাকে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার, সৈয়দা রিজওয়ানা হাসান, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং রুনির ভাই নওয়াজেশ আলম রোমান।

প্রসঙ্গত, সাংবাদিক সাগর সরওয়ার ২০০৪ সালে এই প্লটের জন্য আবেদন করেন এবং ২০০৫ সালে বরাদ্দ পান। ২০০৯ সালে প্লটের মূল্য সম্পূর্ণ পরিশোধ করার পরও, দীর্ঘদিন ধরে তার পরিবার জমিটি বুঝে পাননি।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

স্মার্ট ফোনের সেলফি জগতের এক জনপ্রিয় নাম কালীগঞ্জের মন্টু মামু

রাষ্ট্রপতির সাথে আইজিপির বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে আইজিপির বিদায়ী সাক্ষাৎ

কেন্দুয়ায় যৌথবাহিনীর অভিযানে ৩০৪ বস্তা সরকারি ত্রাণের চাল জব্দ

স্ত্রী ও তিন কন্যাসহ নাঈমুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডোমারে ভারী বর্ষণে জনজীবন বিপন্ন

পুঠিয়ায় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কা, বৃদ্ধের মৃত্যু

ডোমারে বা’ল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয়সভা অনুষ্ঠিত

ডোমারে বা’ল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয়সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সিও সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পটুয়াখালীর বাউফলে ইটভাটার মা‌লিক ও ম্যানেজারের কারাদণ্ড

রংপুর টাউন হল বধ্যভূমিতে পাওয়া গেছে মানুষের হাড়গোড়