
মৌলভীবাজার সংবাদদাতা।।
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী
আজিজ আহমদ কিবরিয়া।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনার কান্তি দাশের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শিবানন্দ দাশ, গৌতম অধিকারী, সুমন্ত কুমার দাস, মো. চাঁদ আলী, রবীন্দ্র চন্দ্র দাশ, মো. জিয়াউর রহমান, মিটু লাল দাশ, মাসুদ আহমেদ, কনোজ কুমার দাশ ও বিকাশ দাশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জুড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জালালুর রহমান।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও আজিজ আহমদ কিবরিয়া পারস্পরিক কুশল বিনিময় করেন।
















