crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:২১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে দুই পথচারীকে জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট ১৭ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

রবিবার (১ মার্চ ২০২৬) বিকেল ৫ টায় দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে শহরের বাহাদুর বাজার ও স্টেশন রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে রোলেক্স বেকারিকে ১০০০০ (দশ হাজার) হাজার টাকা, একই আইনের ৫২ ধারা লঙ্ঘনের দায়ে মিলেনিয়াম সুইটসকে ৫০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে জুয়েল রানা নামে এক পথচারীকে ২০০০ (দুই হাজার) ও মাসুদ করিম নামে এক পথচারীকে ৫০০ (পাঁচশত) টাকা জরিমানা করা হয়। এছাড়া দণ্ডবিধির ২৯০ ধারা লঙ্ঘনের দায়ে সুজন ইসলাম নামে অপর একজনকে ২০০ (দুইশত) টাকা জরিমানা করা হয়।
জরিমানার উল্লেখিত পরিমান টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল হালিমসহ জেলা প্রশাসনের দুইজন ম্যাজিস্ট্রেট, ডিবি পুলিশ ও কোতয়ালি থানা পুলিশের একদল সদস্য উপস্থিত ছিলেন।

অভিযান শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন জানান, ‘এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে অপরিপক্ব গমের চারা কেটে হাট-বাজারে বিক্রি

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১৩ মা’দক কারবারি গ্রে’ফতার

ঝিনাইদহে ছাত্র হোস্টেলের পানি জমে নষ্ট হচ্ছে সওজের ২৩ কোটি টাকার রাস্তা !

ঝিনাইদহে সার তৈরীর অবৈধ কারখানা সীলগালা, মালিকের জেল-জরিমানা

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, রাজসাক্ষী মামুনের ৫ বছরের কারাদণ্ড

নাসিরনগরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পুষ্টি উন্নয়নে অবদান রাখতে গণমাধ্যম কর্মীগণকে এগিয়ে আসতে হবে

পুষ্টি উন্নয়নে অবদান রাখতে গণমাধ্যম কর্মীগণকে এগিয়ে আসতে হবে

১০০% ইংরেজি শেখার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

নীলফামারীতে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা,আটক ১

সারা দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬৩