crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে অধ্যাপক ফিরোজ প্রধানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৪, ২০২০ ৩:৩৫ অপরাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে গোমনাতী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোস্তফা ফিরোজ প্রধানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী করোনার প্রাদুর্ভাব রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে বৃহস্পতিবার (৪জুন) দুপুরে উপজেলার বামুনিয়া ইউনিয়নের বারোবিশা বামুনিয়া প্রধান পাড়ায় এ দোয়া মাহফিল আয়োজন করেন তার পরিবারের লোকজন। মরহুমের ভগ্নিপতি সাবেক শিক্ষক বরকত হোসেন, বড় ভাই গোলাম ফারুক প্রধান, সহধর্মিনী শিক্ষিকা খালেদা এদিব প্রধানসহ পরিবারের অনেকে উপস্থিত ছিলেন। মরহুম সম্পর্কে সংক্ষিপ্ত স্মৃতি চারণ করেন, মিরজাগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, জেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নারী নেত্রী তৌহিদা জ্যোতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, রইসুল আলম, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনু, সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান রন প্রমুখ। শেষে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির মঙ্গলকল্পে বিশেষ মুনাজাত করা হয়। উল্লেখ্য, মোস্তফা ফিরোজ প্রধান গত ২৫ এপ্রিল শনিবার সকাল ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ডোমার পৌর এলাকার থানাপাড়া নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, ২ছেলে মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও অপহরণের হুমকি, বাবা -মেয়ের থানায় অভিযোগ

জলঢাকায় ১০কেজি গাঁজা ও ১টি কারসহ আটক ১

আল্লাহর আদালতে বিচার দায়ের করে মহাজোটের লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত, পরবর্তী কর্মসূচি ঘোষণা!

হোমনায় সাংবাদিকদেরও খোঁজ-খবর নিলেন এএসপি মো. ফজলুল করিম

পিটার হাসকে নিয়ে স’হিংস বক্তব্য অসহযোগিতামূলক আচরণের বহিঃপ্রকাশ: বেদান্ত প্যাটেল

জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও চো*রাচালান রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ

গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ গুণী শিক্ষক পেলেন সংবর্ধনা

গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ গুণী শিক্ষক পেলেন সংবর্ধনা

ডোমারে শত্রুতার জেরে কৃষকের গাছ কেটে বসত ভিটায় আগুন ,থানায় মামলা

ডোমারে স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে চির বিদায় নিলো তৃষ্ণা রানী

কেএমপি’র অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার