crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাতিজাকে ছু*রিকাঘাতে হ*ত্যা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২২, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।

কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাতিজাকে ছু*রিকাঘাতে হ*ত্যা করেছে চাচা।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিরারভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোকারিম মিয়া (১৬) চৌগাংগা ইউনিয়নের বিরারভিটা গ্ৰামের বাসিন্দা ফারুক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

নিহত মোকারিমের আপন চাচা মো. হারুন মিয়া বলেন, ‘গতকাল বিকেলে মাছ ধরা নিয়ে নিজেদের মধ্যে একটু তর্ক-বিতর্ক হয়। সেই তর্কের জেরে সন্ধ্যার পরে তারা সং*ঘর্ষে জড়ায়। একপর্যায়ে বাবুল মিয়া ও তার ছেলে মনির মিয়াসহ পরিবারের লোকজন মোকারিমকে ছু*রিকাঘাত করে। পরে গুরুতর আ*হত অবস্থায় তাকে কিশোরগঞ্জ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হারুন মিয়া।

চৌগাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা*রামারিতে একজন মারা গেছে। খবর পেয়ে তাদের বাড়িতে এসেছি। এটি একটি মর্মান্তিক হ*ত্যাকাণ্ড।’

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল এসব তথ্য নিশ্চিত করে জানান, ‘ঘটনার খবর পেয়ে রাতেই অভিযান চালানো হয়েছে। হ*ত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে মহিলা গ্রাম পুলিশের ঠাং ভেঙ্গে দিয়েছে মাদকসেবীরা

চকরিয়ায় সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন পরিস্থিতি পরিদর্শনে ডিসি

ঝিনাইদহের ৬টি উপজেলায় থামছে না মাদক ব্যবসা

রাজশাহীতে গৃহবধূর ঝু’লন্ত লা’শ উদ্ধার

রাজশাহীতে গৃহবধূর ঝু’লন্ত লা’শ উদ্ধার

সরকারি চাকরিজীবীদের প্রতি বছর বেতন বাড়ানোর সুপারিশ করেছেন কমিশন

ডোমারে কিশোর হ’ত্যার ৩ সপ্তাহেও গ্রে’ফতার হয়নি হ’ত্যাকারী

ডোমারে কিশোর হ’ত্যার ৩ সপ্তাহেও গ্রে’ফতার হয়নি হ’ত্যাকারী

ঝিনাইদহের কোটচাঁদপুরে আম্ফানে পোল্ট্রি ব্যবসায়ীর ১২ লক্ষ টাকার ক্ষতি

নারী দিবসে এডাব ও এসপিকের উদ্যোগে জামালপুরে তিন নারীকে বিশেষ সম্মাননা প্রদান

বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হ*য়রানি, ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

অবশেষে ঝিনাইদহে মানহীন ৬৫টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডয়াগনস্টিক সেন্টার বন্ধ হচ্ছে