crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরার আতঙ্ক -নিরাপদে উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ

 

জালালুর রহমান, মৌলভীবাজার সংবাদদাতা।।
চা পাতা তুলতে গিয়ে হঠাৎ বিষধর খৈয়া গোখরার মুখোমুখি হলেন শ্রমিকরা। সাপটি দেখতে পেয়ে আতঙ্কে কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান তারা। পরে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটি নিরাপদে উদ্ধার করেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানে এ ঘটনা ঘটে। চা বাগানের শ্রমিকরা জানান, সকালে নিয়মিতভাবে চা পাতা সংগ্রহের সময় হঠাৎ তাদের চোখে পড়ে সাপটি। বিষধর সাপটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা কাজ বন্ধ করে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।পরে বিষয়টি বাগানের ম্যানেজার সিদ্দিকুর রহমানকে জানানো হলে তিনি শ্রীমঙ্গল- বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছান। তারা সাপটি শনাক্ত করে জানান, এটি খৈয়া গোখরা বা Spectacled Cobra (Naja naja), যা অত্যন্ত বিষধর প্রজাতির সাপ।

পরে সাপটিকে নিরাপদে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্টরা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাপটিকে পরবর্তীতে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

বন্যপ্রাণী সংশ্লিষ্টরা জানান, চা বাগানের মতো প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন প্রজাতির সাপের বিচরণ স্বাভাবিক। তাই সাপ দেখলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপায় অসহায় কৃষকের ধান কেটে দিল ছাত্রদলের কর্মীরা

করোনায় সারা দেশে ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৬৭

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতাকে পে’টালো ইউপি চেয়ারম্যান

ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতাকে পে’টালো ইউপি চেয়ারম্যান

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২

ঝিনাইদহে আবেদীন ফাউন্ডেশনের পক্ষ থেকে ২ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য ও ঈদ উপহার বিতরণ

লোডশেডিং সীমিত রাখতে এবং গ্যাস চুরির বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে: জ্বালানি উপদেষ্টা

লাঙ্গলকোটে ছেলেকে না পেয়ে মাকে তু’লে নিয়ে গেছে পুলিশ

এতিম অসুস্থ মীমকে আর্থিক অনুদান দিলেন জামালপুরের এসপি

লকডাউন দিয়ে মাদ্রাসা ও মসজিদের জামাত বন্ধ করা যাবে না : বাবুনগরী