crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনা: আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৯, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর পৌরসভার মান জনবান্ধব করাসহ সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনা: আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) সকাল ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাগরিক সমাবেশে নাগরিকরা ১৫৮ বছরের প্রাচীন পৌরসভার রাস্তাঘাট সংস্কার ও রাস্তা সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করা, যানজট নিরসন, ইজিবাইক নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পৌর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণ, ময়লা-আবর্জনা যথাসময়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন ও এসব সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান।প্রথমবারের এমন আয়োজন করার জন্য নাগরিকরা পৌর কর্তৃপক্ষকে অভিনন্দন জানান ও বছরে কমপক্ষে একবার হলেও এ ধরনের নাগরিক সমাবেশের আয়োজন করার পরামর্শ দেন। সমাবেশে নাগরিক ও পৌরবাসিকে সচেতন হওয়ার পরামর্শও দেওয়া হয়। ক্লিন, গ্রীণ পৌরসভার প্রত্যাশা ব্যক্ত করেন নাগরিকরা।

নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার প্রশাসক ও ডিডিএলজি শেখ হাফিজুর রহমান।

নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রাসুল রাখি, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রফিকুল আলম, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোঃ মোফজ্জল হোসেন দুলাল, দিনাজপুর সরকারি কলেজে অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলি মোঃ মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ মুকশেদ আলী মঙ্গলিয়া ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক, দিনাজপুর শহর জামায়াতের আমির মোঃ সিরাজুস সালেহীন ও এনসিপি জেলা কমিটির সভাপতি শামসুল মোক্তাদির।

বিভিন্ন সমস্যার ব্যাপারে নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আফরোজা বেগম, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) প্রধান শিক্ষক মোঃ নেজাউল ইসলাম, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, রায়হান আলী খান তাজ, একেএম মাসুদুর ইসরাম মাসুদ, রেহাতুল ইসলাম খোকা, কাজী আশরাফউজ্জামান বাবু, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা, বিএনপি নেতা নাজমুল হক লিটন, দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সাবেক সভাপতি আখতার আজিজ, ভোক্তা অধিকারকর্মী আইনুল হক, সাংবাদিক শাহরিয়ার শহীদ মাহবুব হিরু, জিয়াউল করিম জুয়েল, মিজানুর রহমান সাজু, শিক্ষক মাসুদ মোস্তাফিজ, ক্যাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আটোবাইক শ্রমিক মুখলেসুর রহমান, আনিসুজ্জামান মিলন প্রমুখ।

নাগরিক সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, এনপিসিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মতবিনিময় সভা

মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে নারী-শিশুসহ ১০ জন আটক

কিশোরগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে প্রতিমন্ত্রী শরীফুল আলম

শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ

নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফের উদ্যোগে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফের উদ্যোগে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারা দেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯১

মেঘনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ মিয়া রতন শিকদারের নির্বাচনী পথসভা

পঞ্চগড়ে সুবিধাবঞ্চিত নারীদের ঋণ বিতরণে অনিয়ম,সমিতির অর্থ ভাগ বাটোয়ারা

পঞ্চগড়ে যৌতুকের দাবিতে নির্যাতন, মামলা তুলে নিতে হুমকি

নীলফামারীর ডিমলায় বৈদ্যুতিক পাখা বিতরণ