crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ইদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : আইজিপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২০, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ

 

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, ‘ইদে যাত্রী সাধারণের যথাসময়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

আইজিপি আজ (২০ এপ্রিল ২০২৩) দুপুরে গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় এবং বাইপাইলে যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘জনগণের ইদযাত্রা স্বস্তিদায়ক করতে মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশসহ পুলিশের বিশেষায়িত ইউনিটসমুহ একযোগে কাজ করছে। তিনি বলেন, সরকার রাস্তা প্রশস্তকরণ, রাস্তা মেরামতসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। ফলে যাত্রীদের যাতায়াত অতীতের চেয়ে অনেক সহজ হয়েছে।’

তিনি বলেন,  ‘এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। আগামী দিনগুলোতেও এ অবস্থা ধরে রাখার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

তিনি সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, ‘অতিরিক্ত যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাস, লঞ্চ ও ট্রেনে ভ্রমণ করবেন না। ট্রেনের ছাদে ভ্রমণ করবেন না।’

তিনি বলেন, ইদযাত্রায় দুর্ঘটনা রোধে পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।’

আইজিপি বলেন, ‘ইদের ছুটিতে শহর ছেড়ে অনেক মানুষ গ্রামের বাড়িতে যাবেন। পর্যটন কেন্দ্রে জনসমাগম ঘটবে। আমরা জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করার লক্ষ্যে সকল চ্যালেঞ্জ মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।’

পুলিশ প্রধান আশা প্রকাশ করে বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে, জনগণ স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্য পৌঁছাতে পারবেন।’

এ সময় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খাঁন, ডিআইজি (অপারেশনস) মোঃ হায়দার আলী খান, হাইওয়ে রেঞ্জের ডিআইজি মোঃ মাহফুজুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে মাদ্রাসাছাত্র ব’লাৎকারের শিকার , যুবক গ্রেপ্তার

গৌরীপুর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মেঘলাল মন্ডলের পিআরএল শুরু

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস

ঝিনাইদহে র‌্যাব-৬ ক্যাম্পের সগযোগিতায় বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ, ২ জনকে জরিমানা, তাজমহল ফার্মেসী সিলগালা

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

ওয়াদা দেন, আবারও নৌকায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেনঃ প্রধানমন্ত্রী

ওয়াদা দেন, আবারও নৌকায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেনঃ প্রধানমন্ত্রী

ঝিনাইদহে বিপুল পরিমাণ এ্যাজমা ও গ্যাসট্রিকের নকল ঔষধ জব্দ, মালিকের ৬ মাসের কারাদণ্ড

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ১ মা’দক কারবারি গ্রে’ফতার

সরিষাবাড়ীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু