crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে অটোরিকশা চাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু, আহত ২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৫, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার চাপায় ঊর্মী শিখা (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের চরশোলাকিয়া বনানী মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ঊর্মী শিখা চরশোলাকিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মহরম আলীর মেয়ে। তিনি কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় মুদির দোকানদার লিয়াকত আলী জানান, ‘প্রতিদিনের মতো ওই দিন সকালে ঊর্মী শিখা বনানী মোড়ের এক বাসায় দর্জির কাজ শেখার উদ্দেশে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রীও আহত হন বলে জানা গেছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চালককে আটকের চেষ্টা চলছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহের ১৫ আগস্ট পালন উপলক্ষে সাগান্না আওয়ামীলীগের প্রস্তুতি সভা

দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন

জগন্নাথপুরে বৃটিশ বাংলা ট্রাস্টের অনুষ্ঠানে হিন্দুদের গরুর মাংসের বিরিয়ানী খাওয়া নিয়ে এলাকায় তোলপাড়

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লিখিত নির্বাচনী ইসতেহার ঘোষণার দাবিতে নীলফামারীতে সংবাদ সম্মেলন

ঝিনাইদহে শীতার্তদের মাঝে পুলিশের শীতবস্ত্র বিতরণ

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬

নাসিরনগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন