crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তিন দেশের স্ট্যাম্প, সিল ও জা’ল দলিলসহ ডিমলায় দুই প্রতারক আ’টক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১২, ২০২২ ৮:১১ অপরাহ্ণ
তিন দেশের স্ট্যাম্প, সিল ও জা’ল দলিলসহ ডিমলায় দুই প্রতারক আ’টক

সুজন মহিনুল, নীলফামারী রিপোর্টার।। নীলফামারীর ডিমলায় বিভিন্ন সরকারি দপ্তর ও  কর্মকর্তার সিলমোহর,বাংলাদেশ,ভারত, পাকিস্তানের স্ট্যাম্প,জা’ল দলিল ও প্র’তারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ দুই প্র’তারককে আটক করেছে ডিমলা থানা পুলিশ।
আকটকৃতদের নামে মামলা দায়েরের পর শুক্রবার(১১ নভেম্বর)বিকেলে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন।তারা হলেন-ডিমলা সদর ইউনিয়নের সরদারহাট গ্রামের মৃত, কছির উদ্দিনের পুত্র মাজেদুল ইসলাম(৫২) উত্তর তিতপাড়া গ্রামের নছিমুদ্দিনের পুত্র রফিকুল ইসলাম ভুট্টু(৫০)।দীর্ঘদিন যাবত তারা জাল দলিল তৈরি ও দলিলের বিশেষ কিছু অংশ পরিবর্তনের মাধ্যমে প্র’তারণা করে আসছিলেন।
জানা যায়,বৃহস্পতিবার(১০ নভেম্বর)দিবাগত গভীর রাতে(শুক্রবার ১১ নভেম্বর ভোরে)গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল)আলী মোহাম্মদ আব্দুল্লাহ’র দিক নির্দেশনায় ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লাইছুর রহমান ও ওসি(তদন্ত)বিশ্বদেব রায়ের নেতৃত্বে এসআই প্রদীপ কুমার রায়,আখতারুজ্জামান,জহুরুল ইসলাম,জগদীশ রায়,জাহিদ হাসান,পিএসআই জয়ন্ত কুমার রায়সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে প্রথমে মাজেদুলকে তারপর তার দেয়া তথ্য মতে ভুট্টুকে নিজ-বাড়ি থেকে আটক করেন।আটকের সময় তাদের কাছ থেকে সাবরেজিস্ট্রিসহ বিভিন্ন সরকারি দপ্তর ও দপ্তরের কর্মকর্তাদের ১৬৫টি তৈরি সিল ও বিভিন্ন মূল্যের ফাকা ২৮টি স্ট্যাম্প,২৩টি মুছেফেলা স্ট্যাম্প,২টি দলিলের জাবেদা নকলসহ তিন পাতার অস্পষ্ট ভারতীয় ১টি দলিল।চার আনা সমমান মূল্যের পাকিস্তান সময়ের ১টি স্ট্যাম্প,কালার লিগ্যাল কাগজ ২০ পিস, দলিল লেখা তরল রাসায়নিক দ্রব্যের ১৮টি বোতল,লাল ও কালো রঙের ২টি স্ট্যাম্প প্যাডসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।পরে আটককৃতদের বিরুদ্ধে ডিমলা থানার এসআই জাহিদ হাসান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃতদের মধ্যে ভুট্টু পুরনো দলিল সংগ্রহ করে দলিলের লেখা কেমিক্যাল দিয়ে তুলে ফেলার কাজে পারদর্শী ও মাজেদ জাল দলিল তৈরির কাজে পারদর্শী।তাদের কাছে ছিলো বিভিন্ন দপ্তর ও দপ্তরের কর্মকর্তাদের অনেক সিলসহ জাল দলিল তৈরির নানান সরঞ্জাম।আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে আরও ১৬ জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৭২৮ জন

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক মাহবুবের নামে ফেসবুকে অপপ্রচার

নীলফামারীতে করোনা আক্রান্ত হয়ে আরও দুইজনের জনের মুত্যু

ডিমলায় ফ্যানের সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

শৈলকুপায় ১মাসেও গ্রেফতার হয়নি কৃষক রতন হত্যা মামলার মূল আসামীরা

ডোমারে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

রোহিঙ্গা ক্যাম্পের মেয়ে তাসমিনের সাথে দুই সন্তানের জনক আবু হেনার বিয়ে

সিরাজদিখানে ৬ বছরের শিশুকে ধ’র্ষণের অভিযোগ

ধর্মকে ব্যবহার করে যারা স হিং স তা করেছে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা হবেঃ প্রধানমন্ত্রী

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অ’র্থসহ গ্রেফতার-১

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অ’র্থসহ গ্রেফতার-১