crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঋণ প্রদানে কোনো অসংগতি ধরা পড়লে ঋণগ্রহীতার দায় বর্তাবে ব্যাংকারের উপর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২২, ২০২০ ৪:৪৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : কোনো গ্রাহককে ঋণ দেওয়ার আগে গ্রাহকের কর যাচাই করতে হবে ব্যাংকারদের। যাচাই না করার কারণে কোনো অসংগতি ধরা পড়লে, তার দায় পড়বে ব্যাংক কর্মকর্তাদের উপর। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এমন একটি প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে। কর আদায়ের স্বার্থে কেন্দ্রীয় ব্যাংকও বিষয়টি ইতিবাচকভাবে দেখছে। শিগগিরই ব্যাংকগুলোর উদ্দেশে এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ ব্যাংক।

এতে ব্যাংকগুলোর উপর নতুন করে একটি কাজ যুক্ত হবে। এ নিয়ে ক্ষুব্ধ ব্যাংক কর্মকর্তারা। কর্মকর্তারা বলছেন, কোন গ্রাহক কী পরিমাণ কর দিল, তা দেখার দায়িত্ব একান্তই এনবিআরের। ব্যাংক করের টাকা গ্রহণ করতে পারে।
ঋণ অনুমোদনকালে প্রতিষ্ঠানের ভ্যাট রিটার্নে দেওয়া তথ্য যাচাইয়ে ব্যাংকগুলোকে বাধ্যবাধকতায় আনতে গত বৃহস্পতিবার এনবিআরের আওতাধীন ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বাংলাদেশ ব্যাংকের কাছে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে বলা হয়, ঋণ বিবেচনার সময় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রিটার্ন পরীক্ষাকালে কোনো অসংগতি পেলে তা তাৎক্ষণিকভাবে ভ্যাট গোয়েন্দা অফিসকে জানাতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ব্যাংক ও ব্যাংক কর্মকর্তা দায়ী থাকবেন।

ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মুশফিকুর রহমান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের কাছে এ চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ব্যাংকগুলোর উদ্দেশে নির্দেশনা জারি করার অনুরোধ জানানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সিলেটে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া লেডি বাইকার রিয়াকে খুঁজছে পুলিশ

জামালপুর জেলা ও ময়মনসিংহ ব্যু্রোর তরঙ্গ নিউজ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডোমারে নিটল টাটা মটরস্ লিঃ গাড়ী প্রদর্শনী ও ইফতার মাহফিল

হোমনায় বাহের কালমিনা থেকে ঘনিয়ারচরগামী রাস্তাটির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

হোমনায় বাহের কালমিনা থেকে ঘনিয়ারচরগামী রাস্তাটির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

কেএমপি’র অভিযানে মা-দ-ক-স-হ গ্রেফতার ৭

কাল থেকে জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই গ্রেফতার

হোমনায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাত থেকে বেতন-ভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি পালন, সব নাগরিক সেবা বন্ধ

জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

খুলনায় প্রগতী মাধ্যমিক বিদ্যাপীঠের অ’বৈধ নিয়োগ বাতিল ও দু’র্নীতিবাজদের শাস্তির দাবিতে মানববন্ধন

পঞ্চগড় সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিজিবিকে বাধা দেয়ার অভিযোগ