crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহে বন্যাদুর্গত পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩, ২০২১ ৯:৫০ অপরাহ্ণ

দিলীপ কুমার দাস (ময়মনসিংহ প্রতিনিধি):
সম্প্রতি ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় ফ্ল্যাশ ফ্লাড হয়। হঠাৎ এই বন্যায় গৃহহীন হয়ে বন্যা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে বেশ কিছু পরিবার। অদ্য শনিবার (৩ জুলাই ২০২১) তারিখে বন্যা আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ২৪১টি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবারের মাঝে এ সময় চাল, ডাল, তেল, লবণ, সাবান ও আলু বিতরণ করা হয়৷ এছাড়াও তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এবং নিরাপদ পানি ব্যবস্থা করার জন্য জনস্বাস্থ্য অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে৷

বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলোর হাতে ত্রাণ তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক। এ সময় উভয় উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি)গণ, পৌর মেয়রগণ উপস্থিত ছিলেন। এ ছাড়াও ত্রাণ বিতরণের সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীগণ এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক জানান, জেলা প্রশাসন ময়মনসিংহের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপহারস্বরুপ আরও ২,০০০ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় হোম কোয়ারেন্টাইন না মানায় আর্থিক জরিমানা

মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না- বাণিজ্যমন্ত্রী

প্রতিনিধি আবশ্যক

একটানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হাসপাতাল-ক্লিনিকে সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হাইকোর্টে রিট

কেএমিপ’র মাদক বিরোধী অভিযানে ৫ ব্যবসায়ী গ্রেফতার

কেএমিপ’র মাদক বিরোধী অভিযানে ৫ ব্যবসায়ী গ্রেফতার

চকরিয়ায় বসতভিটায় জলবায়ু সহিষ্ণু সবজি চাষের উপকরণ বিতরণ

চকরিয়ায় বসতভিটায় জলবায়ু সহিষ্ণু সবজি চাষের উপকরণ বিতরণ

ডোমার ইউপি নির্বাচনে ৩ টিতে ও ৭টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ন্যাশনাল ব্রিকস কে এক লাখ টাকা জরিমানা

ঝিনাইদহে গভীর রাতে গৃহবধূ উধাও, নিখোঁজের ৮ দিন পর গলিত লাশ উদ্ধার!