crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:১৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে সড়ক সংস্কারের দাবীতে মানবন্ধন, সওজ প্রকৌশলীকে অবাঞ্চিত ঘোষণা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৭, ২০১৯ ৩:২১ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে সড়ক সংস্কার ও বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবীতে মানববন্ধনে সওজ নির্বাহী প্রকৌশলীকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। দাবী না মনলে আগামী ১৮ই আগস্ট হরতালেরও ঘোষণা দেয়া হয়।
শনিবার (২৭জুলাই) সকাল ১১ টায় ডোমার রেল ঘুমটি মোড়ে প্রতিবাদী ডোমারবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তরা জনগুরুত্বপূর্ণ এমন সমস্যায় জনপ্রতিনিধিদের নীরবতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, আগামীতে তাদের এমন নীরব ভূমিকা অব্যাহত থাকলে তাদেরকেও ডোমারে অবাঞ্চিত ঘোষণা করা হবে। এসময় সেখানে সকল প্রকার যানবহন চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। জাতীয় পার্টি ডোমার উপজেলা শাখার আহবায়ক আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে এ মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সমাজ সেবক ও সুজনের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব, সাংবাদিক আনিছুর রহমান মানিক, ইয়াছিন মোহাম্মদ সিথুন, কবি আনোয়ারুল হক, ডাঃ ওমর ফারুক, ছাত্র নেতা রাকিব আল আকাশ, প্রিন্স চাকলাদার প্রমুখ। এসময় মানববন্ধন অনুষ্ঠানের সভাপতি ও প্রধান বক্তা আসাদুজ্জামান চয়ন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ এর প্রতি ইঙ্গিত করে বলেন, তিনি ডোমারে সমস্যার প্রতি দৃষ্টি না দিয়ে পিয়ন নিয়োগের টাকার ভাগাভাগি নিয়ে ব্যস্ত।

তিনি আরো আক্ষেপ করে বলেন, এতোদিন উপজেলা চেয়ারম্যান চিলাহাটীতে ছিল এখন তো ডোমারে। তবু ডোমারবাসীর কেন এতো ভোগান্তি?

দশ চাকার ট্রাক থেকে টাকা উত্তোলেনের প্রসঙ্গ টেনে মেয়র মনছুরুল ইসলাম দানুর প্রতি ইঙ্গিত করে বলেন, আপনি সড়ক থেকে টেন্ডারের মাধ্যমে টাকা তোলেন,অথচ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে আপনার কোন পদক্ষেপ চোখে পড়েনা।

তিনি বোড়াগাড়ী নব-নির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুনের প্রতি ইঙ্গিত করে বলেন, আমি আশা করেছিলাম তিনি এ মানববন্ধনে থাকবেন কিন্তু তিনিও আসলেন না। তবে আশা করছি, আগামীতে আসবেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে ৩২৫ পিস ই-য়া-বা-সহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় এলজিইডির নির্বাহী প্রকৌশলীর ওপর হা’মলার প্রতিবাদে মানববন্ধন

হোমনায় এলজিইডির নির্বাহী প্রকৌশলীর ওপর হা’মলার প্রতিবাদে মানববন্ধন

হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক গ্রেফতার, রাজধানীতেই ১৭টি মামলা

ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর এর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জগন্নাথপুরে বেড়িবাঁধের ছোট কাজে বড় বরাদ্দ, জনমনে নানা প্রশ্ন

মসিকে ইপিআই ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন

মসিকে ইপিআই ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন

শেখ হাসিনা এখন একটা বুলেটের টার্গেট: শামীম ওসমান

মানিকগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

মানিকগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

জামালপুরে পুলিশের নির্মাণাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী

হোমনায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত