crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে ৭ দিন ব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১২, ২০২০ ৩:০৪ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে শুরু হয়েছে ৭ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা। রোববার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বিকেলে পুরতান ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। এসময় ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.বিএম রেজাউল করিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক মিনা সেলিম, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াসমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৫০টি স্টল দেয়া হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং ক্রেতা-বিক্রেতাদের সংযোগ স্থাপনের লক্ষ্যে মেলায় পণ্য প্রদর্শন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরের শরিফপুরে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও, ভেকু মেশিন জব্দ

ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার মামলায় দন্ডপ্রাপ্তদের বাড়ি-বাড়ি গেলেন শিমুল বিশ্বাস

দেশে করোনায় আরও ১০১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৭৩

ঝিনাইগাতীতে মহারশি সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

ময়মনসিংহে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

ময়মনসিংহে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

চিলাহাটী-হলদিবাড়ী রুটের রেল যোগাযোগের শুভ উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বহিঃস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বহিঃস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

হাছানিয়া স.প্রা.বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইদহে হেলথ ক্যাম্পে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ উদ্বোধন