crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:২৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় করোনা প্রতিরোধে এএসপি মো. ফজলুল করিমের প্রচেষ্টা অব্যাহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৭, ২০২০ ৪:৩০ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
সারা দেশের মানুষ করোনাতঙ্কে থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচানোর লক্ষ্যে দিনরাত অভিযান অব্যাহত রেখেছেন (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম।

প্রতিদিনের ন্যায় আজ শুক্রবার উপজেলার ঘাগুটিয়া, দুলালপুর, আসাদপুর, ঘাড়মোড়া, জয়পুর, ভাষানিয়া ইউনিয়ন ও হোমনা পৌরসভায় জনসচেতনতা সৃষ্টি ও মানুষকে ঘরে ফেরানোর লক্ষ্যে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দসহ অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় তিনি রাস্তায় চলাচলরত মানুষ, জনসমাগম ও যানবাহন চলাচল বন্ধ করে দেন। এছাড়া যারা সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রেখেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।

জনগণের উদ্দেশে পুলিশের এই কর্মকর্তা বলেন, দিন দিন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এ থেকে রক্ষা পেতে হলে আমাদের আল্লাহর ওপর ভরসা এবং সচেতনতার বিকল্প নেই। একটু বুঝার চেষ্টা করুন, নিজে সচেতন হোন, অপরকে সচেতন করুন, বিনা প্রয়োজনে বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হবেন না। নিজে বাঁচুন, দেশকে বাঁচান। কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এএসপি মো. ফজলুল করিমের আন্তরিক প্রচেষ্টা ও দিনরাত পরিশ্রমের ফলে হোমনা-মেঘনার মানুষ অনেকটাই সচেতন হয়েছে এবং ঘরমুখী হয়েছে। তার এ অভিযানকে সাধুবাদ জানান এলাকাবাসী।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বোদায় ২০ বোতল ফেনসিডিল উদ্ধার

পঞ্চগড়ে প্রবীণ মাঠ কাঁপানো খেলোয়াড়দের সংবর্ধনা

স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

হোমনায় ঘাগুটিয়া হানাদারমুক্ত দিবস উদযাপন

একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্টজন

ছাতকের জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার চালু করার উদ্যোগ নিয়েছে সরকার: ড. আসিফ নজরুল

তিতাসে জো*রপূর্বক জায়গা দ*খলের ও রাস্তা নির্মাণের পাঁয়তারা