crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ীতে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ‘বুথ’এর উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২২, ২০২০ ৩:৪৭ অপরাহ্ণ

তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি :
তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এর নির্দেশনায় উপজেলা পরিষদের অর্থায়নে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আজ বুধবার (২২এপ্রিল)করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের জন্য ‘বুথ’ এর উদ্বোধন করা হয়েছে।
এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজি মোহাম্মদ রফিকুল হক,আবাসিক মেডিকেল অফিসার(ভারপ্রাপ্ত) ডা. দেবাশীষ রাজবংশী,ডা. সাহেদুর রহমান,ডা. সাইফুর রহমান সোহান,ডা. আরিফুল ইসলাম,ডা. রবিউল ইসলাম,ডা. মুনতাছির রহমান,ডা. নাঈমা নাজরিন,তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি সাখাওয়াত হোসেন মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ বলেন,তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এর নির্দেশনায় করোনা ভাইরাস মোকাবেলায় সকলের সহযোগিতায় কাজ করছি।এর পাশাপাশি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে জনসাধারণের নিকট থেকে বেশি করে স্যাম্পল কালেকশন ও ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহে এ বুথ এর উদ্বোধন করা হলো।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে আদালতের নির্দেশ অমান্য করে প্রাচীর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারের ভাইভার তারিখ ঘোষণা

আটোয়ারীতে বাল্য বিয়ের আয়োজন করার দায়ে কনের পিতা ও নিকাহ রেজিস্ট্রারকে জরিমানা  

ঝিনাইদহে ঘাস চাষে ঝুঁকছেন চাষিরা

বগুড়ায় আবাসিক হোটেলে দেহ ব্যবসা, নারীসহ আটক ৭

পঞ্চগড়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

পঞ্চগড়ে যৌতুকের জন্য পা’শবিক নি’র্যাতনের শিকার গৃহবধূ

পঞ্চগড়ে যৌতুকের জন্য পা’শবিক নি’র্যাতনের শিকার গৃহবধূ

কুয়ালালামপুরে পৌঁছেছেন ড. ইউনূস, মঙ্গলবার আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক

কেএমপি’র গোয়েন্দা বিভাগের হাতে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয়দানকারী ১ প্র’তারক ও চাঁ’দাবাজ গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা বিভাগের হাতে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয়দানকারী ১ প্র’তারক ও চাঁ’দাবাজ গ্রে’ফতার

করোনায় সারা দেশে ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১৩২৯