crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:৫৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে ৮৫০ গ্রাম গাঁজাসহ আদালতে কর্মরত পুলিশ সদস্য আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৭, ২০২০ ৩:২৮ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের আদালতে কর্মরত ইয়াসির আরাফাত (কনস্টেবল নং ১১৩৭) নামের এক পুলিশ কনস্টেবলকে গাঁজাসহ আটক করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে জেলা শহরের মৎস্য অফিস পাশের গোয়েশপুর সড়ক থেকে আটক করা হয় । ইয়াসির আরাফাত খুলনা জেলার তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামের মো. মোফিজুর রহমানের ছেলে। আটক কনস্টেবলের বিরুদ্ধে ডিবি পুলিশের এসআই সেলিম রেজা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম।

ঘটনার বিষয়ে জেলা ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৮৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয় আদালতে কর্মরত ইয়াসির আরাফাত নামের ওই পুলিশ কনস্টেবলকে। এরপর তাকে ডিবি অফিসে আনা হয় এবং জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তিনি জানান, ঝিনাইদহ জেলা কারাগার ভিত্তিক একটি মাদক চক্রের সঙ্গে জড়িত আটক এই কনস্টেবল। কারারক্ষীদের কয়েকজন রয়েছে তার সঙ্গে। এর আগে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের দুই কারারক্ষীকে মাদকসহ গ্রেফতার করা হয় বলে জানান ডিবির এই ওসি।

মাদকসহ পুলিশ কনস্টেবল আটকের বিষয়ে পুলিশ সুপার বলেন, মাদক ব্যবসায়ীদের শিকড় সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুলিশ সদস্য আরাফাত আদালতে ডিউটি করার সুবাদে মাদকের ১২ মামলার এক আসামীর সঙ্গে সখ্যতা গড়ে তুলে। তার মাধ্যমে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে সে। পুলিশ সুপার বলেন, ব্যক্তি অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না। অপরাধের সঙ্গে জড়িত পুলিশ সদস্য কাউকে ছাড় দেয়া হবেনা। আটক করা ব্যক্তির দেয়া তথ্যমতে মাদকের গডফাদারকে ধরার জন্য অভিযান চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় ডেঙ্গু প্রতিরোধে হেল্প ডেস্ক সেন্টারের উদ্বোধন

দিনাজপুরে ইউএনও’র ওপর হামলায় দুইজনের সম্পৃক্ততা স্বীকার ও আটক তিন যুবলীগ নেতা বহিস্কার

দিনাজপুরে ইউএনও’র ওপর হামলায় দুইজনের সম্পৃক্ততা স্বীকার ও আটক তিন যুবলীগ নেতা বহিস্কার

ময়মনসিংহের নান্দাইলে তদন্ত করতে গিয়ে এএসআই`র মোটরসাইকেল চু’রি

ময়মনসিংহের নান্দাইলে তদন্ত করতে গিয়ে এএসআই`র মোটরসাইকেল চু’রি

ডিমলায় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

শিশুদের সঙ্গে অন্যায়- অবিচার কখনই বরদাশত করা হবে না: প্রধানমন্ত্রী

ঝিনাইদহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নাসিরনগরে ঈদে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ১৫০ পরিবার

নাসিরনগরে ঈদে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ১৫০ পরিবার

সরিষাবাড়ীতে পাওনাদারকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ

সরিষাবাড়ীতে পাওনাদারকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ

বাদল কুমার হত্যা মামলা তুলে নিতে আসামীদের চাপে ঘরবন্দি নির্মল-প্রীতি দম্পত্তি

কোরআন অ’বমাননার অভিযোগে নীলফামারীতে গ্রে’ফতার ১