crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় যৌথ বাহিনীর চেকপোস্টে ৫৫ গাড়ীর মামলা, ১লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৭, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ী চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চারঘাট আর্মি ক্যাম্প হতে সেনাবাহিনী, পবা হাইওয়ে, জেলা ট্রাফিক পুলিশের যৌথ অভিযান রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর ট্রাফিক মোড়ে মহাসড়কের উপর পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন গাড়ীতে তল্লাশি চালিয়ে ৫৫টি গাড়ীর বিরুদ্ধে মামলা করা হয় এবং ১লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর ট্রাফিক মোড়ে মহাসড়কের উপর এই ভ্রাম্যমাণ চেকপোস্ট বসানো হয়। এসব তথ্য নিশ্চিত করেন, চারঘাট আর্মি ক্যাম্পের ইনচার্জ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ কালাম।

পবা হাইওয়ে থানার ওসি মোঃ মোজাম্মেল হোসেন বলেন, ‘অভিযানে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। এ সময় হেলমেট এবং লাইসেন্স না থাকায় পবা হাইওয়ে পুলিশ ৩৫টি গাড়ীর বিরুদ্ধে মামলা করে ও ১ লাখ ৫ হাজার টাকা আদায় করে। আপরদিকে, রাজশাহী জেলা ট্রাফিক পুলিশ ২০ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও আরোহীর কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান জেলা ট্রাফিক পুলিশের টিএসআই মোঃ রাসেল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জগন্নাথপুরে করোনা মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন প্রশাসন

জান্নাত লাভের দোয়া

কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুধর্ষ ডা*কাতি: অ*স্ত্রের মুখে জিম্মি করে ২২ লাখ টাকা লুট

ঝিনাইদহে করোনা প্রতিরোধে পুলিশের চেকপোস্ট

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৭ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৭ ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় লাইট হাউসের ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতা

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ায় অসহায় ছলেমানের পাশে ছাত্রনেতা চয়ন

বোদায় ধানক্ষেতে ফেলে যাওয়া নবজাতকের পরিচয় পেলো পুলিশ

ঝিনাইদহে মামুনশিয়া গ্রামের ভুয়া চিকিৎসক আশরাফুলের ৬ মাসের কারাদণ্ড