crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ইঞ্জিনিয়ার সবুর নৌকার মনোনয়ন পাওয়ায় এলাকায় স্বস্তি, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৭, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ
ইঞ্জিনিয়ার সবুর নৌকার মনোনয়ন পাওয়ায় এলাকায় স্বস্তি, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসন থেকে ইঞ্জিনিয়ার আবদুস সবুর বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় এলাকার মানুষ যেনো স্বস্তি ফিরে পেয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এলাকার সর্বস্তরের মানুষ। সোমবার সকালে তাঁর নির্বাচনী এলাকা দাউদকান্দি এবং তিতাস উপজেলায় এসে পৌঁছালে হাজার হাজার নেতা-কর্মী এবং সাধারণ মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দাউদকান্দি থেকে শহীদনগর তার গাড়ি বহর এসে পৌঁছালে সুন্দলপুর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম মিয়াজি, ইঞ্জিনয়িার আবদুল মান্নান, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম কেরামত আলী, মকবুল মেম্বার এবং সিদ্দিক মুন্সীসহ নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি হোন্ডা এবং গাড়ি বহর নিয়ে গৌরীপুর, জিংলাতলী, রায়পুর, ইলিয়টগঞ্জ হয়ে তিতাস উপজেলার জিয়ারকান্দি, কড়িকান্দি এবং বাতাকান্দি এলাকায় যান। সেখানে আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, জেলা পরিষদের প্যানেল মেয়র দেলোয়ার হোসেন পলাশ এবং তিতাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন চেয়ারম্যান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে গতকাল ২৬ নভেম্বর বিকেল ৪টা ৩৭মিনিটের সময় ইঞ্জিনিয়ার সবুরের নাম ঘোষণা করা হলে তাৎক্ষণিকভাবে এলাকায় আনন্দ মিছিল বের করা হয়। এসময় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে মিষ্টিমুখ করতে দেখা যায়।
ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, ‘ আমাকে দল থেকে মনোনীত করায় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী দিনগুলোতে দাউদকান্দি ও তিতাসের মানুষের পাশে থেকে তাদের সু:খ-দু:খের অংশীদার হয়ে থাকতে চাই। আমি নির্বাচিত হলে প্রথমেই দাউদকান্দি এবং তিতাস উপজেলাকে মা’দক, স’ন্ত্রাস এবং চাঁ’দাবাজ মুক্ত করবো ইনশাআল্লাহ। এই দুই উপজেলাকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলা হবে।’
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বর গঞ্জে ইউপি নির্বাচনের প্রার্থীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ঈশ্বর গঞ্জে ইউপি নির্বাচনের প্রার্থীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রাণের অপব্যবহার বরদাশত করবো না : প্রধানমন্ত্রী

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৬

বৃদ্ধাশ্রমে কেক কেটে ছেলের জন্মদিন পালন করলেন নীলফামারীর জেলা প্রশাসক

প্রতিবন্ধীকে নির্যাতনের পর হত্যা, স্ত্রীসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন নয়, স্থায়ী ট্রেন চালুর দাবি ক্যাব চট্টগ্রামের

চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন নয়, স্থায়ী ট্রেন চালুর দাবি ক্যাব চট্টগ্রামের

নেত্রকোনার মদনে ৬ কি.মি. সড়কে ১১টি সেতুর সংস্কার না হাওয়ায় দু’র্ভোগে লক্ষাধিক মানুষ

নেত্রকোনার মদনে ৬ কি.মি. সড়কে ১১টি সেতুর সংস্কার না হাওয়ায় দু’র্ভোগে লক্ষাধিক মানুষ

নাসিরনগরে জাতীয় ভোটার দিবস পালিত

হোমনায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ঝিনাইদহে করোনা প্রতিরোধে পুলিশের চেকপোস্ট