crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ২:৫৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে হামলার মামলায় সাজাপ্রাপ্ত ৮ আসামীর আত্মসমর্পণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৪, ২০১৯ ৩:২৮ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি  >>

পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনবহরে হামলা মামলার রায়ে সাজাপ্রাপ্ত পলাতক ৮ আসামী আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তাদের জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার (১৪ জুলাই) দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করেন আসামীরা। আদালতের স্পেশাল ট্রাইব্যুনাল-৩ পাবনা’র ভারপ্রাপ্ত বিচারক রুস্তম আলী তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামীদের মধ্যে পাঁচজন যাবজ্জীবন ও তিনজন দশ বছর কারাদণ্ডপ্রাপ্ত। এ নিয়ে সাজাপ্রাপ্ত মোট ৪০ জন আসামী জেল হাজতে রয়েছে। এ মামলায় এখনও পলাতক রয়েছে সাতজন। আর মারা গেছে পাঁচজন। পলাতকদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জাকারিয়া পিন্টু এখনও পলাতক।

আত্মসমর্পণকারী আসামীরা হলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ঈশ্বরদীর পশ্চিমটেংরী পিয়ারাখালী গ্রামের আছির উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম ওরফে আমিন, পশ্চিমটেংরী ব্লাকপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ রবি, একই এলাকার মৃত পিয়ার আলীর ছেলে আজাদ হোসেন ওরফে খোকন, ব্লাকপাড়া পিয়ারাখালী এলাকার জালাল গার্ডের ছেলে মামুন, যুক্তিতলা গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে আবুল কালাম এবং দশ বছর কারাদণ্ডপ্রাপ্ত চরমিরকামারী গ্রামের মৃত জামাত আলী সরকারের ছেলে চাঁদ আলী, পশ্চিমটেংরী বাবুপাড়া এলাকার মহসিন রিয়াজীর ছেলে রনো, চরসাহাপুর গ্রামের মতিয়ার রহমান সরদারের ছেলে হুমায়ুন কবির ওরফে দুলাল।

এদের মধ্যে মৃত পিয়ার আলীর ছেলে আজাদ হোসেন ওরফে খোকন অন্য একটি মামলায় পুর্বে থেকে জেলহাজতে রয়েছেন। তিনিও এ মামলার যাবজ্জীবনপ্রাপ্ত দুই নম্বর আসামী।

রাষ্ট্রপক্ষের আইনজীবি পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আখতারুজ্জামান মুক্তা জানান, দণ্ডপ্রাপ্ত আসামীরা রায়ের সার্টিফাই নকল কপি তুলে নির্ধারিত একমাসের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

আসামীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট মাসুদ খন্দকার জানান, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দণ্ডপ্রাপ্ত আসামীরা আদালতের কাছে আত্মসমর্পণ করেছেন। আসামীদের পক্ষে খুব শিগগির উচ্চ আদালতে আপিল করা হবে।

উল্লেখ্য, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর দলীয় কর্মসূচিতে ট্রেনবহর নিয়ে খুলনা থেকে যাওয়ার পথে ঈশ্বরদী রেলওয়ে জংশনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনবহরে গুলি ও বোমা হামলা চালানো হয়।

এ মামলার রায়ে গত ৩ জুলাই ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন এবং ১৩ জনকে দশ বছর করে কারাদণ্ড দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার-১

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন দিদার

জলঢাকায় ১০কেজি গাঁজা ও ১টি কারসহ আটক ১

ময়মনসিংহে পিকআপ থামিয়ে ডিম লু’ট, ৬ ডা’কাত গ্রে’ফতার।

ময়মনসিংহে পিকআপ থামিয়ে ডিম লু’ট, ৬ ডা’কাত গ্রে’ফতার।

ক‌রোনাকা‌লে উ‌চ্ছেদ হওয়া রংপু‌রের অসহায় হকাররা চায় শুধুই পুনর্বাসন

কালীগঞ্জে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও ‘জনকল্যাণ ফাউন্ডেশন’ নামের এনজিও

কচুরিপানা নিয়ে পরীক্ষা- নিরীক্ষা চলছে, ফুড ভ্যালু পাওয়া গেলে ভবিষ্যৎ বলে দেবে কী করতে হবে : বাণিজ্যমন্ত্রী

অল্প সময়ে ১ হাজার সওয়াব অর্জনের আমল

ডোমারে শাশুড়ির নি*র্যাতনের শিকার হয়ে গৃহবধূ বুলবুলি হাসপাতালে

ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল