crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:২৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুতুবদিয়ায় জাহাজে লাগা আ’গুন নিয়ন্ত্রণে, ৩১ নাবিক জীবিত উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৩, ২০২৪ ১০:২৩ অপরাহ্ণ

 

এস.এম.শামীম, খুলনা:
কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে বহিঃনোঙরে এলজিপিবাহী ‘সোফিয়া’ নামের লাইটারেজ জাহাজে লাগা আ’গুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় জাহাজে থাকা ৩১ জন ক্রুকে (নাবিক) জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত হ’তাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

রোববার (১৩ অক্টোবর) দুপুর ২টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

খন্দকার মুনিফ তকি বলেন, ‘জাহাজটি চট্টগ্রাম বন্দরে যাচ্ছিল। তবে কোন দেশ থেকে এলপিজি বহন করে আনছিল তা নিশ্চিত নন। এলপিজি বহনকারী ‘সুফিয়া’ নামের লাইটারেজ জাহাজটি কুতুবদিয়া উপকূলের পশ্চিমে বঙ্গোপসাগরে নোঙর করেছিল। শনিবার মধ্যরাতে জাহাজটিতে আকস্মিক আগুন লেগে যায়। এতে আগুন ভয়াবহ রূপ নিয়ে ছড়িয়ে পড়ে। কুতুবদিয়ার উপজেলা প্রশাসন ও স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় নৌবাহিনী ও কোস্টগার্ডের কয়েকটি জাহাজ। দুর্ঘটনা কবলিত জাহাজটির আগুন নিয়ন্ত্রণ ও ক্রুদের উদ্ধার কাজ চালায় কোস্টগার্ডের ২ টি জাহাজ এবং নৌবাহিনীর ৫ টি অত্যাধুনিক জাহাজ।

কোস্টগার্ডের এই গণমাধ্যম কর্মকর্তা বলেন, ‘প্রায় ১৪ ঘণ্টা চেষ্টার পর রোববার দুপুর ২টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে জাহাজটির ভিতরে পুনরায় অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা কাজ চালাচ্ছেন। জাহাজটিতে মোট ৩১ জন ক্রু ছিলেন । তাদের সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে রাখা হয়েছে। জাহাজটি কোন দেশ থেকে আসছিল এবং কী পরিমাণ এলপিজি ছিল তা জানা যায়নি।

এটি নিছক দুর্ঘটনা নাকি কোন ধরণের না’শকতা তা জানতে কোস্টগার্ডসহ সংশ্লিষ্টরা খোঁজ খবর নিচ্ছে বলে জানান খন্দকার মুনিফ তকি।

এর আগে, শনিবার (১২ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়ার উপকূলে এ ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ এবং ক্রুদের উদ্ধার কাজ শুরু করে নৌবাহিনী ও কোস্টগার্ডের কয়েকটি জাহাজ। উদ্ধার কাজে অংশ নিয়েছে মেটাল শার্ক এবং চারটি অগ্নিনির্বাপনী ও উদ্ধারকারী দল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তেঁতুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নি’হত ১

তেঁতুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নি’হত ১

কোটচাঁদপুরে বুদ্ধি প্রতিবন্ধি শিশু ধর্ষণের দায়ে মনু পরামানিককে গণধোলাইয়ের পর গ্রেফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের করোনা শনাক্ত

নাসিরনগর উপজেলা সমিতির অভিষেক ও বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন

ডোমারে সড়ক সংস্কারের দাবীতে মানবন্ধন, সওজ প্রকৌশলীকে অবাঞ্চিত ঘোষণা

রংপুরে বিশাল জনসভায় সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ও নতুন কমিটি- ২০২০ ঘোষণা

হোমনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেলিমা আহমাদ এমপি

হোমনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেলিমা আহমাদ এমপি

নাসিরনগরে বিএনপির বি’ক্ষোভ সমাবেশ

নাসিরনগরে বিএনপির বি’ক্ষোভ সমাবেশ

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন