crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রতিবন্ধীকে নির্যাতনের পর হত্যা, স্ত্রীসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৩, ২০২০ ৯:২১ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ রংপুরে প্রতিবন্ধীকে নির্যাতন করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ ঘটনায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্ত্রীসহ ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রংপুর নগরীর পার্কের মোড় কোঁতপাড়া এলাকায় বসবাসকারী রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ কনস্টেবল হাসান আলীর একটি অটো ভাড়া নিয়ে চালাতও প্রতিবন্ধী নাজমুল ইসলাম। দুদিন আগে অটো চুরি হলে এ ঘটনায় হাসান প্রতিবন্ধী নাজমুলকে তার বাসায় ধরে আনে। এরপর তার স্ত্রী সাথি বেগমসহ নাজমুলকে নির্যাতন করে। নির্যাতনে নাজমুল মারা গেলে পুলিশ কনস্টেবল হাসান ও তার স্ত্রী সাথি বেগম লাশ গলায় ফাঁস লাগিয়ে ঘরের সিলিং এর মধ্যে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে প্রচার করে।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে লাশটি নামালে এলাকাবাসী দেখতে পায় নিহতের সবগুলো নখ থেঁতলানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। নিহত প্রতিবন্ধী নাজমুলকে নির্যাতন করে হত্যার অভিযোগে এলাকাবাসী কনস্টেবল হাসান ও তার স্ত্রী সাথি বেগমকে গ্রেফতার করার দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে।

উপসহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন জানান, ঘটনাস্থল থেকে নির্যাতনে ব্যবহৃত হাতুড়ি ও একটি প্লাস উদ্ধার করা হয়েছে।

তাজহাট থানার ওসি আখতারুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপায় একের পর এক বিষধর সাপের দংশনে মৃত্যু বেড়েই চলেছে, ২০ দিনে ৬জনের মৃত্যু!

হোমনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সরিষাবাড়ীতে মেয়র রুকুনুজ্জামান রোকনের কুখ্যাত ক্যাডারের নগ্ন হামলার প্রতিবাদে ও অপসারণের দাবিতে মানব বন্ধন ও সমাবেশ

ঝিনাইদহে শুরু হয়েছে মধুবৃক্ষ খেজুর গাছের রস সংগ্রহ

ডিমলায় সরকারি কাজে বা’ধা ও হা’মলার ঘটনা ধামাচাপা দিতে সংবাদ সম্মেলন

মধুপুরে দৃষ্টিহীন আয়শা পেলেন প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ঘর

ঝিনাইদহে ডাকাতি হওয়া গরু কুষ্টিয়ার ভেড়ামারা থেকে উদ্ধার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

দেওয়ানগঞ্জে দেরিতে নাম ঘোষণা করায় শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারলেন মেয়র !

আব্দুর রহিমের লেখা ৩ বইয়ের মোড়ক উন্মোচন করলেন রেলমন্ত্রী