crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হরিণাকুন্ডুর কাপাশাটিয়া বাউড়ে দুর্বৃত্তের বিষ প্রয়োগে তিন লক্ষ টাকার মাছ নিধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৪, ২০২১ ১০:৩৯ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি>>

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার পল্লীতে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে একটি পুকুরে প্রায় তিন লক্ষ টাকার মাছ নিধন করা হয়েছে। বুধবার ভোরে জেলার হরিণাকুন্ডু উপজেলার ৮নং ওয়ার্ডের পলেনপুর গ্রামে কাপাশাটিয়া বাউড়ে এঘটনা ঘটে। জানা গেছে হরিণাকুন্ডু উপজেলার পলেনপুর গ্রামের মোঃ শাসছদ্দিন মন্ডলের ছেলে মিলন (৪৫), কাপাশাটিয়া বাউড়ে ১৮০শতক জমির উপর লিজ নিয়ে পুকুরে মাছ চাষ করে আসছে। তিনি গত কয়েক মাস আগে তিন লক্ষ টাকা ব্যয়ে রুই, কাতলা, সিলভার কার্প, মৃগেল, শোলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা তৈরি করেছেন। মাছগুলো আর কিছুদিন পরেই বিভিন্ন মৎস্য চাষিদের নিকট বিক্রয় করার কথা ছিলো। তবে এর আগেই বুধবার ভোরে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে। ফলে পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে।

পুকুর মালিক মিলন হোসেন জানান, আমি এই পুকুরটি নিজ নিয়ে মাছ চাষ করি। হঠাৎ করে কে বা কারা আমার পুকুরে রাতের আঁধারে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। আমি এর বিচার দাবি করছি।

জেলা মৎস্য অফিস জানান, বিষয়টি উাপজেলা মৎস্য কর্র্মতার নিকট জানানো হয়েছে। পুকুর পরিদর্শন করে মৎস্য চাষিকে আইনের আশ্রয় নিতে বলেছি।

হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা বলেন, মৎস্য চাষিকে থানায় একটি আভিযোগ করতে বলা হয়েছে। এছাড়াও উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে আমাদের বরবার একটি আবেদন করে রাখতে বলেছি। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান নান্নুর প্রচেষ্টায় স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে মাদক ব্যবসায়ীরা

ঝিনাইদহের ডাকবাংলা উত্তর নারায়নপুরে ড্রেনের উপর লাল পতাকা

নীলফামারী ফটো সাংবাদিক ফোরাম: তাজুল- সভাপতি,সাদ্দাম- সম্পাদক

হোমনায় ৫০০ পিস ই’য়াবাসহ মা’দক কা’রবারি গ্রেফতার

হোমনায় ৫০০ পিস ই’য়াবাসহ মা’দক কা’রবারি গ্রেফতার

সরিষাবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত মেয়র আতিক ও তার স্ত্রী

করোনা ভাইরাসে আক্রান্ত মেয়র আতিক ও তার স্ত্রী

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিন থেকে ৩৩ শিশুর লাশ উদ্ধারের ঘটনায় ২ চিকিৎসক বরখাস্তের আবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ

প্রতিনিধি আবশ্যক

পাকুন্দিয়ায় ইভটিজিংয়ের দায়ে যুবকের ১ মাসের কারাদণ্ড

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৬ ব্যবসায়ী গ্রেফতার