crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ৫০% ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১২, ২০২০ ৩:৩৩ অপরাহ্ণ


আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় পরিচালন বাজেটের আওতায় (২য় পর্যায়) ২০১৯- ২০ অর্থবছরে কৃষকের মাঝে ৫০% ভর্তুকি মূল্যে একটি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে মাথাভাঙ্গা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মো. আলাউদ্দিনকে হারভেস্টার মেশিনের কাগজপত্র প্রদান ও চাবি হস্তান্তর করা হয় ।
জানা গেছে, কম্বাইন্ড হারভেস্টারটির কোম্পানি মূল্য ২৮ লক্ষ টাকা। সরকার কর্তৃক ১৪ লক্ষ টাকা ভর্তুকি দিয়ে কৃষকের মাঝে ১৪ লক্ষ টাকার বিনিময়ে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়। এই কম্বাইন্ড হারভেস্টার দিয়ে কৃষক ঘন্টায় প্রায় এক একর জমির ধান ঝাড়াই-মাড়াই করে বস্তাবন্দি করতে পারবে। উল্লেখ্য, এর আগে চলতি মৌসুমে আরও একটি কম্বাইন্ড হারভেস্টার ও একটি রিপার মেশিন কৃষকের মাঝে বিতরণ করা হয়।
বিতরণের সময় হোমনা উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা, সৈয়দ মো.নজরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোতাহার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবির, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় ইউএনও আজগর আলীর বিদায়ের কথা শুনে স্ব-উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানালো শিক্ষার্থীরা

দিনাজপুর বিরলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২২১পিস ইয়াবাসহ আটক ১

সারা দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬

ধর্ষণের ঘটনা সংগঠিত হয়েছে কিন্তু আসামিদের গ্রেফতার করা হয়নি এমন ঘটনা আমরা পাইনি : র‌্যাব মহাপরিচালক

নড়িয়ায় ৪৫ বস্তা ত্রাণের চাল উদ্ধার, গোডাউন সিলগালা

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

সরকারি চাকরিতে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

নাগরপুরে বাওপা’র মোকনা শাখার শুভ উদ্বোধন