crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মহেশপুরে আত্মহত্যাকারী ওহিদুলের পরিবারের সার্বিক দায়িত্ব নিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৯, ২০২০ ১২:৫৭ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
গত ২ দিন পূর্বে ৪সন্তান মা ও স্ত্রী কে দুইদিন খাবার মুখে তুলে দিতে না পারায় মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামের ৪ সন্তানের জনক ভ্যান চালক ওহিদুল ইসলাম (৩৫)গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ খবর মুহুর্তে সংবাদপত্রের মাধ্যমে লন্ডনে অবস্থান রত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেখার পর তিনি আর্থিক ও খাদ্য সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করেন। বৃহস্পতিবার সকাল ৯টার সময় তারেক রহমানের পক্ষে নগদ টাকা, চাল, ডালসহ বিভিন্ন সামগ্রী মহেশপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মেহেদী হাসান রনি ওই পরিবারের সদস্যদের হাতে পৌছে দেন। আত্মহত্যকারী ওহিদুলের ২ মেয়ে ওহিদা (১৩) নাহিদা (১১) ছেলে স্বাধীন (৬) শাহিন (৪) তার মা ও স্ত্রী রয়েছে। মহেশপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান রনি বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আপনার সন্তানদের লেখাপড়া ও ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন। উল্লেখ্য, ৭ই এপ্রিল মঙ্গলবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৭ নং কাজীরবেড় ইউনিয়নের ডালভাঙা গ্রামের অহিদুল (২৮) নামের এক ভ্যান চালক অভাবের তাড়নায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছিল। পরে স্ত্রী তার চার সন্তান নিয়ে বিপাকে সংবাদপত্রের মাধ্যমে লন্ডনে অবস্থান রত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেখার পর তিনি আর্থিক ও খাদ্য সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গোল্ড মেডেল পেলেন তিতাসের ইউপি চেয়ারম্যান নুর নবী

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

হোমনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

হোমনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

হোমনায় মানবতার ফেরিওয়ালা এএসপি মো. ফজলুল করিম

হলুদ চাদরে ঢাকা ঘোড়াঘাটের মাঠ

র‌্যাব-৪ এর সফল অভিযানে সিরিয়াল রেপিস্ট আটক

র‌্যাব-৪ এর সফল অভিযানে সিরিয়াল রেপিস্ট আটক

প্রচণ্ড দাবদাহে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর উদ্যোগ

চাকুরী হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ঝিনাইদহ মুক ও বধির আবাসিক স্কুলের ৭ কর্মচারী

চাকুরী হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ঝিনাইদহ মুক ও বধির আবাসিক স্কুলের ৭ কর্মচারী

‌ র‌্যাব -১৩’র অভিযানে ৩২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-২

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির মানববন্ধন