crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ: উপদেষ্টা নাহিদ ইসলাম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৭, ২০২৪ ৯:২২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
বাংলাদেশ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার আরবি ভার্সনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেছেন।

সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল কিন্তু সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে সেনাবাহিনী তাদের ভূমিকা পালন করেছে এবং দেশপ্রেম দেখিয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক জোর দিয়ে বলেন, ‘আমরা যেকোনো ধরনের সামরিক সহায়তা বা সামরিক শাসন প্রত্যাখ্যান করেছি।’

‘বাংলাদেশের ইতিহাসে সেনা সমর্থিত শাসন জনগণের স্বার্থে সঙ্গতিপূর্ণ ছিল না। আমরা ২০০৭ সালের ১১ জানুয়ারি সরকার গঠনকে সমর্থন দিতে চাই না। সেইসময় পর্দার পেছন থেকে সরকারকে নিয়ন্ত্রণ করেছিল সেনাবাহিনী,’ বলেন এই উপদেষ্টা।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের প্রত্যাশা সেনাবাহিনী দেশ ও জনগণের সেবা করবে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এই সরকারের সময়সীমা এখনো নির্ধারণ হয়নি এবং আমরা স্পষ্ট করে দিয়েছি যে, সরকার পুনর্গঠনের কাজগুলোর উপর সময়সূচী নির্ভর করবে।’

বিপ্লব ব্যর্থ হবে কিনা-এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেছেন, ‘আশঙ্কা আছে কিন্তু আমরা সচেতন থাকব।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সিরিজ বো’মা হা’মলাকারীদের শাস্তির দাবিতে নাসিরনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সিরিজ বো’মা হা’মলাকারীদের শাস্তির দাবিতে নাসিরনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সারাদেশে করোনায় আরও ৬০ জনের মৃত্যু, নতুন শনাক্ত প্রায় ৪ হাজার

ঝিনাইদহে পিঁয়াজের বাজারে আগুন, কেজি ২০০ টাকা, ক্ষুব্ধ সাধারণ মানুষ!

চিলাহাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের শুভ উদ্বোধন

ময়মনসিংহের গৌরীপুরে টেকনিক্যাল স্কুল ও কলেজে লটারীর মাধ্যমে ফলাফল প্রকাশ

জামালপুরে শিশু ধ*র্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহ থানা পুলিশের সফল অভিযানে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে র‌্যাবের অভিযানে ২ ভুয়া ডাক্তার গ্রেপ্তার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ মাদক কারবারি গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার