crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে ফের অভিযান, তিনজনের কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
মাদকের বিরুদ্ধে ফের কঠোর অবস্থানে পুঠিয়া উপজেলা প্রশাসন। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার ধোপাপাড়া, শিবপুর হাট ও মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।

প্রশাসন সূত্রে জানা যায়, মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধে এ অভিযান চালানো হয়। অভিযানে আটক তিনজন হলেন—মোহনপুর এলাকার খোরশেদ আলমের ছেলে জাহাংগীর আলম, ধোপাপাড়া এলাকার মৃত ইয়াছিনের ছেলে লিটন শেখ এবং শিবপুর হাট এলাকার সোলেমান খানের ছেলে সেলিম রেজা রবি। আটক ব্যক্তিদের মধ্যে একজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুইজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান অব্যাহত থাকবে। #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনা মোকাবেলায় নীলফামারী জেলায় ‘তারুণ্যের উদ্যোগ’ সংগঠনের বিভিন্ন কর্মসূচি

ডিমলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত-১, গ্রেফতার-২

সরিষাবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক ও বাল্যবিবাহ মুক্তকরণের লক্ষ্যে মতবিনিময় সভা

হোমনা থেকে গাড়ি ভাড়া নিন, নিরাপদ ভ্রমণ নিশ্চিত করুন

খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

পঞ্চগড়ে মাদক ও বাল্যবিবাহমুক্ত জেলা গঠনের নিমিত্তে মত বিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে বিনামূল্যে ৩ শতাধিক দু:স্থ-অসহায়কে চিকিৎসা সেবা প্রদান

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন পর মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

রংপুর মেডিক্যালে ভর্তি হওয়া সেই পাঁচজন করোনামুক্ত